Friday, June 26, 2026

“দু’মাস অন্তর দিল্লি আসব”, কলকাতা ফেরার আগে বার্তা মমতার

Date:

Share post:

২৪-এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বিরোধীজোটের সলতে পাকানো কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তৃণমূল(TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বঙ্গ জয়ের পর প্রথম দিল্লি সফরে এসে বিরোধী নেতা নেত্রীদের সঙ্গে সাক্ষাতের পর অবশেষে শহরে ফিরছেন মমতা। তবে ফেরার আগে রাজধানীর মাটিতে দাঁড়িয়ে মমতা জানিয়ে দিলেন এবার থেকে দু মাস অন্তর দিল্লি(Delhi) আসবেন তিনি। মমতার এই বার্তা রাজনৈতিক দিক থেকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল।

শুক্রবার কলকাতা ফেরার আগে দিল্লিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, “দেশের গণতন্ত্র যদি সমস্যায় পড়ে তাহলে বুঝতে হবে গোটা দেশ সমস্যায় পড়েছে। ‘গণতন্ত্র বাঁচাও, দেশ বাঁচাও’ এটাই আমাদের শ্লোগান।” পাশাপাশি তিনি আরও বলেন, “অনেক নেতার সঙ্গে বৈঠক হয়েছে এবং খুব ভালো বৈঠক হয়েছে সকলকে একজোট হয়ে কাজ করতে হবে দেশকে বাঁচাতে হবে।” তবে লক্ষ্য যে এবার দিল্লি সে কথা স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়ে মমতা জানান, “এখন থেকে দু মাস অন্তর দিল্লিতে আসব আমি।” বিরোধী জোট প্রসঙ্গেও এদিন মমতা বার্তা দিয়ে বলেন, “সংসদের অধিবেশনের পর আলোচনা হবে। একসঙ্গে কাজ করার জন্য একটা কমন প্ল্যাটফর্ম থাকা দরকার। সব বিরোধী দলকে একজোট হয়ে কাজ করতে হবে। সকলে বসে ঠিক করা হবে।”

আরও পড়ুন:বিরোধীরা নয়, সংসদে অস্থিরাবস্থার জন্য দায়ী মোদি-শাহ সরকার: তোপ ডেরেকের

পাশাপাশি দিল্লি সফরে এসে প্রায় সকল বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ হলেও এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে বাংলার মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি মহারাষ্ট্র ফিরে যাওয়ার জন্য তাঁর সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হয়নি, তবে ফোনে কথা হয়েছে। পরেরবার দিল্লিতে এলে পাওয়ারের সঙ্গে তাঁর দেখা হবে। উল্লেখ্য, ২০২৪ এর লোকসভা নির্বাচনে বিরোধী জোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা শুরু হয়েছে। যদিও তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আমি জ্যোতিষী নই। কেউ একজন হবেন, তাঁকে আমি সমর্থন করব। পাশাপাশি তিনি এটাও বলেন আমি একজন সাধারণ কর্মী। আর কর্মী হিসেবে কাজ করতে চাই। তবে ২৪-কে নজরে রেখে বিরোধীজোটের মালা যে তিনি ইতিমধ্যেই গাঁথতে শুরু করে দিয়েছেন তা আর বলার অপেক্ষা রাখে না।

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...