Saturday, June 6, 2026

অলিম্পিক্সে সেমিফাইনালে পিভি সিন্ধু

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) ব‍্যাডমিন্টনে মহিলা সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু( pv sindhu)। এদিন কোয়ার্টার ফাইনালে তিনি হারালেন জাপানের আকানে ইয়ামাগুচিকে। ম‍্যাচের ফলাফল ২১-১৩, ২২-২০।

ম‍্যাচে এদিন শুরু থেকেই দাপট দেখান সিন্ধু। প্রথম সেটে কার্যত চলে একপেশে লড়াই। সহজেই প্রথম সেট জিতে নেন ভারতীয় শাটলার। দ্বিতীয় সেটেও ছয় পয়েন্টের বড় ব‍্যবধান তৈরি করে সহজ জয়ের দিকে এগিয়ে যাচ্ছিলেন সিন্ধু। কিন্তু সেই সময় দুরন্ত ক‍্যামবাক করেন ইয়ামাগুচি। ৬-১২ থেকে ১৪-১৪ সমতায় নিয়ে আসেন জাপানি শাটলার। এক সময় ম্যাচ পয়েন্টের কাছে চলে গিয়েছিলেন ইয়ামাগুচি। কিন্তু শেষ অবধি দুরন্ত লড়াই চালিয়ে টাইব্রেকারে দ্বিতীয় ও ম্যাচ সেট জিতে নেন সিন্ধু। আর এর জেরে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করেন পিভি সিন্ধু।

আরও পড়ুন:নিজের হার নিয়ে মুখ খুললেন মেরি, উঠল জার্সি বিতর্ক

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...