Friday, April 3, 2026

সেমিফাইনালে উঠেই নিজের পরবর্তী পরিকল্পনা জানিয়ে দিলেন সিন্ধু

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) জয়ের ধারা অব‍্যাহত পিভি সিন্ধুর( pv sindhu)। আকানে ইয়ামাগুচিকে হারিয়ে শুক্রবারই সেমিফাইনালের টিকিট পাকা করেছেন ভারতীয় এই শাটলার। এই জয়ের পরই পরবর্তী ম‍্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন সিন্ধু। কারণ সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ তাই জু ইং। তাই জু ইং-এর বিরুদ্ধে সিন্ধুর রেকর্ড একেবারেই ভালো নয়, তাই এখন দিয়ে পরবর্তী ম‍্যাচে ফোকাসড ভারতীয় শাটলার।

এদিন ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে সিন্ধু বলেন, “আমি খুশি, কিন্তু এখনও খেলা শেষ হয়ে যায়নি। আমার কাছে, এই সময়টি হচ্ছে ফিরে গিয়ে বিশ্রাম নিয়ে আবার আগামী ম্যাচের জন্য তৈরি হওয়া। আমি খুশি কিন্তু আমায় আগামী ম্যাচের জন্য প্রস্তুতি নিতে হবে।”

কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচির বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছেন সিন্ধু। এই ম্যাচটিকে টুর্নামেন্টের নিজের সেরা ম্যাচ বললেন তিনি। সিন্ধু বলেন,” এখনও পর্যন্ত এই ম্যাচটি আমার সেরা। দ্বিতীয় গেমটা জেতা গুরুত্বপূর্ণ ছিল। যদিও ও কয়েকটি পয়েন্ট পেয়েছিল কিন্তু আমি একদম ঘাবড়ে যাইনি। আমার মনে হয় আমরা এটির জন্য কঠিন পরিশ্রম করেছি। আমি খুশি যে ম্যাচটি শেষ করে আসতে পেরেছি।”

আরও পড়ুন:জাপানের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতীয় হকি দলের

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...