Wednesday, June 24, 2026

জাপানের বিরুদ্ধে দুরন্ত জয় ভারতীয় হকি দলের

Date:

Share post:

জাপানের ( japan) বিরুদ্ধে গ্রুপের শেষ ম‍্যাচে দুরন্ত জয় ভারতীয় (india hockey )পুরুষ হকি দলের। এদিন ৫-৩ গোলে জিতল মনপ্রীত সিংরা( manpreet singh)। টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics )কোয়ার্টার ফাইনালের টিকিট আগেই নিশ্চিত করেছিল ভারত। এই জয় যেন ভারতীয় দলকে পরবর্তী ম‍্যাচের নামার আগে আরও আত্মবিশ্বাস বাড়িয়ে দিল।

ম‍্যাচে এদিন শুরু থেকেই আক্রমণ চালায় মনপ্রীত সিং, গুরজন্ত সিং-রা। ম‍্যাচের ১৩ মিনিটে গোল করে ভারতকে ১-০ গোলে এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। এর ঠিক চার মিনিটের ব‍্যবধানে ভারতের হয়ে দ্বিতীয় গোলটি করেন গুরজন্ত সিং। ১৯ মিনিটে মাথায় জাপানের হয়ে ব্যবধান কমান সেরেন তানাকা। তৃতীয় কোয়ার্টারে ৩৩ মিনিটে কোটা ওয়াটানাবে জাপানের হয়ে সমতায় ফেরান। তবে মাত্র ২ মিনিটের মধ্যেই ভারতকে ফের এগিয়ে দেন শমশের সিং। চতুর্থ কোয়ার্টারে ভারতের হয়ে ৪-২ করেন নীলকান্ত শর্মা। ম‍্যাচের ৫৭ মিনিটে বরুণ কুমারের পাস থেকে ভারতের হয়ে পঞ্চম গোলটি করেন গুরজন্ত সিং। ম‍্যাচের ৫৯ মিনিটে জাপানের হয়ে ৩-৫ করেন কাজুমা মুরাতা।

আরও পড়ুন:টোকিও অলিম্পিক্সে অঘটন, সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন জোকোভিচ

 

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...