Sunday, February 22, 2026

আগামী ৫ আগস্ট উপত্যকার মন্দিরগুলিতে নাশকতা ঘটাতে পারে পাক – জঙ্গিরা’

Date:

Share post:

আগামী ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) বেশ কয়েকটি মন্দিরে নাশকতা (plan of terrorist attack) ঘটাতে পারে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী (terrorist) গুলি। গোপন সূত্রে সেনাবাহিনীর (Indian army) কাছে নাকি এমন খবর এসেছে।

৫ আগস্ট দিনটিকে জঙ্গিরা টার্গেট করেছে কারণ ওইদিনই জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা অবলুপ্তির দ্বিতীয় বর্ষপূর্তি হবে। এছাড়া স্বাধীনতা দিবস অর্থাৎ ১৫ আগস্ট (15 August independence day of India) এর দিনেও ভয়াবহ নাশকতার ছক কষেছে জঙ্গিরা। তবে ঠিক কীভাবে তারা নাশকতা ঘটাবে তা এখনো স্পষ্ট নয় সেনাবাহিনীর কাছে। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তারক্ষী বাহিনীর এক সদস্য জানিয়েছেন ধারাবাহিক বিস্ফোরণ হতে পারে।

 

জানা গিয়েছে, এবার জম্মুর মন্দিরগুলিকেই নিশানা করেছে পাক মদতপুষ্ট জঙ্গিরা। গোপন সূত্রে এই খবর আসতেই গোটা উপত্যকা জুড়ে জারি করা হয়েছে কড়া সতর্কতা। জানা গিয়েছে, জয়শ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈবা এই দুই জঙ্গি সংগঠনই বড়সড় নাশকতার ছক কষেছে।

সেনাবাহিনী সূত্রে খবর, সম্প্রতি ঘনঘন সীমান্ত পার হয়ে এসে ড্রোনের নজরদারি এবং তিনবার ড্রোনের মাধ্যমে আইইডি বিস্ফোরক পাঠানোর ঘটনা এই ইঙ্গিতই দিচ্ছে। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠনগুলি জম্মু-কাশ্মীরের মন্দিরে বা তার আশেপাশের জনবহুল এলাকায় বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা করছে, সম্প্রতি এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর এক আধিকারিক।

 

ওই আধিকারিক এও জানিয়েছেন যে, অতি সম্প্রতি তিনবার পাক জঙ্গি হানার ছক বানচাল হয়েছে। বিগত কয়েক বছর ধরেই ড্রোনের মাধ্যমে অস্ত্র ও বিস্ফোরক পাঠানো হচ্ছে সীমান্তের ওপার থেকে। এ বারও ড্রোনের মাধ্যমেই আইইডি পাঠানো ও হামলা চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু নিরাপত্তা বাহিনীর শেষ মুহূর্তে তৎপরতা ও চেষ্টায় তা বানচাল হয়ে যায়।

 

spot_img

Related articles

বিজেপির বিক্ষোভ থেকে মহিলাদের অশালীন ভঙ্গি! অসমে নারী ‘সম্মানের’ কুশ্রী ছবি

প্রকাশ্যে যে বিদ্বেষ বিষ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (anta Biswa Sarma) ছড়ান, তার প্রতিফলন যে প্রকাশ্যেই হবে, তা...

গাড়ির নম্বর প্লেট খুলতেই চক্ষু চড়কগাছ, কোটি কোটি টাকার মাদকসহ পাকড়াও ‘বিএসএফ’ কর্তা

নম্বর প্লেট উল্টাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। আড়ালে থাকা গোপন কুঠুরি থেকে উদ্ধার হলো প্রায় ২০ কোটি টাকার মাদক।...

ধর্মের বিভাজনের রাজনীতির মধ্যে ব্যতিক্রমী: মহারাষ্ট্রের সৌন্ডালা

মনে আছে তো ক্রান্তিবীর সিনেমাতে নানা পাটেকরের সেই বিখ্যাত ডায়লগ, 'বলো কোনটি হিন্দুর রক্ত ​​আর কোনটি মুসলিমের'? বর্তমান...

বাইশ গজে উড়ে গেল বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা ব্রিগেড

মহিলাদের রাইজিং স্টার্স এশিয়া কাপে(Women's Asia Cup Rising Stars) চ্যাম্পিয়ন ভারত (India women))। থাইল্যান্ডে রাইজিং স্টার্স এশিয়া কাপে...