Sunday, February 22, 2026

পাক অধিকৃত কাশ্মীরে ইমরানের দলের জয় নিয়ে বিরোধিতা করল ভারত

Date:

Share post:

সাম্প্রতিক পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন এবং সেই নির্বাচনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দলের জয়ের চরম নিন্দা ও বিরোধিতা করল ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী এই নির্বাচনের বিরোধিতা করে বলেছেন, এই নির্বাচন পাকিস্তানের বেআইনি দখল লুকোনোর প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয় (MEA Spokesperson Arindam Bagchi on Pakistan and China Foreign Ministers making references to J&K in their joint statement) ।

সম্প্রতি পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন হয়। নির্বাচনে ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (tehreek e insaf, political party of imran Khan) জয়ী হয়। নির্বাচন চলাকালীন বেশ কয়েকটি হিংসাত্মক ঘটনায় ইমরানের দলের ২জন সমর্থকের মৃত্যু হয়। আহত হন পাঁচ পুলিশ কর্মী।

কিন্তু পাক অধিকৃত কাশ্মীরের এই নির্বাচন এবং জয়লাভকে মান্যতা দিতে রাজি নয় ভারত। কারণ পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের কোনও দাবি স্বীকার করেনা ভারত। (MEA Spokesperson Arindam Bagchi on regional elections in PoK) নির্বাচন প্রসঙ্গে অরিন্দম বাগচী বলেছেন , ভারতের জমি পাকিস্তান বেআইনি ভাবে দখল করে রেখেছে। এই জমিতে তাদের কোনও অধিকার নেই। বেআইনিভাবে যে ভারতীয় জমিগুলি তারা দখল করে রেখেছে, তা ফিরিয়ে দিতেই হবে। ভারতীয় জমিতে দাঁড়িয়ে এই তথাকথিত নির্বাচন ভারত মানে না। এই ঘটনা পাকিস্তানের বেআইনি দখল লুকোনো ও আড়াল করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। সাধারণ মানুষও এই নকল নির্বাচনের বিরেধিতা করেছে।” শুধু এই নির্বাচনের বিরোধিতা করাI নয়, ভারতীয় জমিতে চিন-পাকিস্তানের আর্থিক করিডর তৈরি করা নিয়েও বিরোধিতা করা হয় বিদেশমন্ত্রকের তরফে।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...