Friday, June 26, 2026

ফের AIDSO-এর ছাত্র আন্দোলনে উত্তপ্ত শহর

Date:

Share post:

বাঁকুড়ার জেলায় ১১ জন ছাত্র-ছাত্রীর মুক্তির দাবিতে কলকাতায় ফের আন্দোলন SUCI-এর ছাত্র সংগঠন AIDSO-এর। যার জেরে গ্রেফতার সংগঠনের রাজ্য সভাপতি, কলকাতা জেলা সম্পাদক, সভাপতি-সহ ৩৩ জন। শনিবার আবারও উত্তপ্ত কলকাতার কলেজ স্ট্রিট।

উল্লেখ্য, এর আগে গত সোমবার কলেজ স্ট্রিট চত্বরে AIDSO-এর বিক্ষোভে উত্তাল হয়েছিল কলেজ স্ট্রিট চত্বর। সেদিন তাদের মূল দাবি ছিল, স্বাস্থ্যবিধি মেনে এবার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলা হোক। করোনা কালে ভরতি-সহ যাবতীয় ফি মকুব করা হোক। একে একে প্রচুর সদস্য জমায়েত করেন। তাঁদের হাতে পোস্টারে স্পষ্ট লেখা নিজেদের দাবি। করোনা কালে এই জমায়েতে বাধা দেয় পুলিশ। তাতেই পরিস্থিতি ধুন্ধুমার হয়ে ওঠে। পুলিশের সঙ্গে তাঁদের হাতাহাতি, সংঘর্ষ হয়। কয়েকজন জখম হন। ডিএসও-র মহিলা সদস্যরাও সংঘর্ষের মধ্যে জড়িয়ে পড়েন। তাঁদের দাবি না মানা হলে, আন্দোলন চালিয়ে যাবেন বলে বারবার সরব হন তাঁরা। এই বিক্ষোভের জেরে কলেজ স্ট্রিট এলাকায় যানচলাচল থমকে যায় বেশ কিছুক্ষণের জন্য। তবে পুলিশের সক্রিয়তায় দ্রুতই পরিস্থিতি আয়ত্তে আসে। এদিন তারই পুনরাবৃত্তি হলো।

আরও পড়ুন- প্রয়াত রাজ্যের প্রাক্তন উচ্চশিক্ষামন্ত্রী সুদর্শন রায়চৌধুরী

 

 

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...