Friday, April 3, 2026

বাস-বাড়ি! বীরভূমের মৃৎশিল্পীর অভিনব শিল্পীসত্ত্বা দেখে মুগ্ধ স্থানীয়রা

Date:

Share post:

দেখতে বাসের মত মনে হলেও আদপে বাস নয়। মাঠের পাশে দাঁড়িয়ে থাকা বাসের আদলে একটি বাড়ি। বীরভূমের পাড়ুই থানার ধানাইমোড় গ্রামের মৃৎশিল্পী উদয় দাসের বাসের আদলে বানানো বাড়ি দেখতে এখন ভিড় জমাচ্ছেন অনেকেই। সঙ্গে তাঁর অসাধারণ শিল্পীসত্ত্বার প্রশংসাও জানাচ্ছেন।

ছোটবেলা থেকেই রাজমিস্ত্রির জোগাড়ের কাজ করতেন উদয়। পরে নিজেই রাজমিস্ত্রি হয়ে ওঠেন। উদয়ের পরিবারের সকলেই মৃৎশিল্পী। তাই বংশগত কারণে এই পেশার সঙ্গে তিনিও যুক্ত। কিন্তু উদয়ের চিন্তাভাবনা খানিকটা হলেও গতানুগতিক চিন্তাভাবনা থেকে ভিন্ন। তাঁর এই শিল্পীসত্ত্বার ভাবনার নজির এই বাস। উদয়ের কথায়, ‘‘ছোটবেলায় যখন প্রথম বার বাসে চড়েছিলাম, সেই সময় এই যানটিকে ভালবেসে ফেলি। ইচ্ছা ছিল, এমন একটা বাড়ি বানাব। সেই ইচ্ছাপূরণ হয়েছে।’’

বাস-বাড়ি বানানোর কথা শুনে খানিকটা চমকে উঠেছিলেন উদয়ের স্ত্রী। তবে উদয় ধীরে সুস্থে বানিয়েছেন এই অভিনব বাস-বাড়ি। এই বাড়ি বানাতে মোট ৩ লক্ষ টাকা খরচ হয়েছে উদয়ের। যদিও সেটি এখনও বসবাসের স্থান হয়ে ওঠেনি। দিনক্ষণ দেখে এখন বাস-বাড়িতে উঠে পড়ার অপেক্ষায় রয়েছে উদয় ও তাঁর পরিবার। বসবাস না করলেও বর্তমানে এটি সেলফি ও ফটো তোলার আদর্শ জায়গা হয়ে উঠেছে।

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...