Thursday, March 26, 2026

ফোন হ্যাকিং: ‘সীমাহীন সুবিধাবাদী’কে সরাসরি চ্যালেঞ্জ কুণালের

Date:

Share post:

কিছুদিন আগে প্রকাশ্য জনসভায় বিজেপি (Bjp) বিধায়ক শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari) নাম না করে জানান, তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandyopadhyay) অফিসের কল রেকর্ড তাঁর কাছে আছে। এই বিষয় নিয়ে তীব্র আক্রমণ করে তৃণমূল। কেন্দ্রের বিজেপি সরকার যে পেগাসাস (Pegasus) ব্যবহার করে বিরোধী নেতা-মন্ত্রীদের ফোনে আঁড়ি পাতছে- এটা তার জ্বলন্ত প্রমাণ বলে অভিযোগ করা হয়। আর শনিবার এই ঘটনা নিয়ে নাম না করে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্য সরকারের সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের টুইটার হ্যান্ডেল (Twitter Handel) তিনি ‘সীমাহীন সুবিধাবাদী’ বলে উল্লেখ করে লেখেন, “LOP Limitless opportunist)-কে চ্যালেঞ্জ, যদি ক্ষমতা থাকে আর একবার প্রকাশ্যে বলে দেখা অন্যের ফোনের কল লিস্ট, কল রেকর্ড ওর কাছে থাকে। অন্যথায় ক্ষমা চেয়ে বলুক ওর স্বভাব বড় বড় কথা বলা। ওসব ওর কাছে থাকে না। ও শুধু বাজার গরম করতে মিথ্যে কথা বলে। মেরুদন্ড থাকলে চ্যালেঞ্জ গ্রহণ করুক।”

পেগাসাস নিয়ে সংসদের ভিতরে এবং বাইরে বিজেপি সরকারের উপরে চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছে তৃণমূল। এই বিষয় নিয়ে সরব হয়েছে বিজেপি বিরোধী অন্যান্য দলগুলিও। এই পরিস্থিতিতেই নাম না করে শুভেন্দুকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে রীতিমতো চাপে ফেললেন কুণাল- মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন:‘জাগো বাংলা’য় অজন্তার কলমে মমতা

 

Related articles

পশ্চিম এশিয়া নিয়ে সর্বদল বৈঠক: উত্তর এড়ালো কেন্দ্রের সরকার, যোগ দিল না তৃণমূল

পশ্চিম এশিয়ার যুদ্ধে জ্বালানি সংকটে গোটা বিশ্ব। ভারতে তার প্রভাব নিয়ে সংসদে বক্তৃতা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে...

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ, আর বিক্ষোভ শুরু: এবার চন্দননগর

অনেক ভেবেচিন্তে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। তাও সেখানে সম্পূর্ণ করতে পারেনি ২৯৪ আসনের তালিকা। আর সেই...

এবার ভোটে জিতুক তৃণমূল! চাইছেন কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী

কংগ্রেস নেত্রী রেনুকা চৌধুরী বুধবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, বাংলার বিধানসভা ভোটে বিজেপিকে পর্যুদস্ত করে তৃণমূল কংগ্রেস জয়লাভ...

লোডশেডিং করেও লাভ হবে না: নন্দীগ্রামে এবার জিতবে ভূমিপুত্র

মণীশ কীর্তনিয়া ২০২১-এর নন্দীগ্রাম। বয়ালের বুথে ভাঙা পা নিয়ে হুইলচেয়ারে ঢুকছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তার কাছে খবর ছিল সেখানে...