Monday, June 15, 2026

সীমান্ত সংঘাত: হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা মিজোরাম পুলিশের

Date:

Share post:

কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের দুই অঙ্গরাজ্য অসম(Assam) ও মিজোরামের(mizoram) মধ্যে। সম্প্রতি এই দুই রাজ্যের সীমান্তে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৫ পুলিশকর্মীর(police worker)। চাঞ্চল্যকর এই পরিস্থিতির মাঝেই এবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার(Himant Vishwa Sharma) বিরুদ্ধে খুনের চেষ্টা ও ষড়যন্ত্রের অভিযোগ দায়ের করল মিজোরাম পুলিশ। হিমন্ত ছাড়াও অসমের চার শীর্ষ পুলিশ আধিকারিক, দু’জন আমলা এবং ২০০ জন অজ্ঞাতপরিচয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এই ঘটনায় এটা কার্যতস্পষ্ট যে কেন্দ্র যতই দুই রাজ্যকে শান্তি বজায় রাখার আবেদন করুক। পরিস্থিতি এত সহজে স্বাভাবিক হওয়ার নয়।

আরও পড়ুন:হেস্টিংস থেকে ফের বিজেপির সাংগঠনিক দফতর সরলো রাজ্য দফতরে! কিন্তু কেন?

গত ২৬ জুলাইয়ের ঘটনার প্রেক্ষিতে মিজোরাম পুলিশের তরফে যে এফআইআর করা হয়েছে সেখানে বলা হয়েছে অসমের আইজিপির নেতৃত্বে ২০০ জনের একটি সশস্ত্র দল জোর করে মিজোরামের পুলিশ ক্যাম্প দখলের চেষ্টা করে। তবে মিজোরাম পুলিশ সংখ্যায় কম থাকায় তাদের সঙ্গে এঁটে উঠতে পারেনি। ঘটনার খবর পেয়ে কোলাশিবের পুলিশ সুপার তাঁর দলবল নিয়ে ওই এলাকায় যান। এবং বিষয়টি সমাধানের চেষ্টা করেন। কিন্তু অসম পুলিশ জানিয়ে দেয় ওই এলাকা তাদের এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে ওখানে পুলিশ ক্যাম্প করবেন তারা। অভিযোগে বলা হয়েছে, মিজোরাম পুলিশ ক্যাম্প দখল করে বেআইনিভাবে ওখানে পুলিশ ক্যাম্প গড়ার প্রস্তুতি নিয়েছিল অসম।

উল্লেখ্য, গত ২৬ জুলাই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে অসম মিজোরাম সীমান্ত। এই ঘটনায় পাঁচ পুলিশ কর্মী এবং এক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী। পাল্টা মিজোরামের তরফে জানানো হয়েছে, ওই ঘটনার জেরে মিজোরামেরও বেশ কয়েক জন প্রাণ হারিয়েছেন।

 

Related articles

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...

বিজেপিতে টানতে ‘টোপ ও ভয়’, নজর রাখছেন খোদ শাহ! বিস্ফোরক কীর্তি আজাদ 

বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভূপেন্দ্র যাদব...