Saturday, April 4, 2026

ভাটপাড়ায় আক্রান্ত যুব তৃণমূল নেতা, অভিযোগে তির বিজেপির দিকে

Date:

Share post:

ভাটপাড়া ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতিকে মারধরের অভিযোগ। শুক্রবার রাতের ঘটনা। আক্রান্ত যুব সভাপতির নাম দেবাঞ্জন বিশ্বাস। অভিযোগের তির বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এই ঘটনায় ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করছেন তৃণমূল যুব সভাপতি। যদিও এই ঘটনায় এখনও কাওকে গ্রেফতার করেনি পুলিশ।

শনিবার রাতে ভাটপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড অফিস থেকে করোনা টিকাকরণের কাজ সেরে বাড়ি ফিরছিলেন তৃণমূল যুব সভাপতি দেবাঞ্জন বিশ্বাস। যুব সভাপতির অভিযোগ, কাজ সেরে রাতে বাড়ি ফেরার পথে ভাটপাড়া দু নম্বর ওয়ার্ড কুলিডিপোর কাছে একদল দুষ্কৃতী মোটরবাইকে চেপে এসে তাঁকে আক্রমণ করে বেধড়ক মারধর করে। মাথায়, ঘাড়ে ও হাতে ব্যাপক আঘাত লেগেছে। নাক ফেটে গিয়েছে। গলা থেকে সোনার হারও ছিনিয়ে নিয়েছে ওরা। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। দেবাঞ্জন এ ঘটনার জন্য ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ, এর আগেও তাঁর বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হয়েছিল। দেবাঞ্জনের সরাসরি অভিযোগ, অভিযুক্তরা বিজেপি-আশ্রিত দুষ্কৃতী। বিজেপির মদতেই এরা এলাকায় তাণ্ডব চালাচ্ছে। তবে বর্তমানে রঙ পরিবর্তন করতে যাইছে।

আরও পড়ুন- ইস্ট-ওয়েস্ট মেট্রো: শুরু হল শিয়ালদহ স্টেশন অবধি ট্রায়াল রান

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...