Saturday, April 4, 2026

কুণাল ও দিলীপকে আক্রমণ করে রবি সকালে ফের ফেসবুক পোস্ট বাবুলের

Date:

Share post:

রাজনীতিকে বিদায় জানিয়ে বাবুল সুপ্রিয়র(Babul Supriyo) দীর্ঘ ফেসবুক পোস্ট বঙ্গ রাজনীতির জল বেশ ঘোলা করে তুলেছে। তবে শনিবার বাবুলের ‘চললাম’ মন্তব্যের পর তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) গোটা ঘটনাকে ‘নাটক’ বলে উল্লেখ করেছিলেন। সহকর্মীর ‘চললাম’ মন্তব্যকে খুব একটা গুরুত্ব দিতে দেখা যায়নি দিলীপ ঘোষকেও(Dilip Ghosh)। রবি সকালে এই দুই নেতৃত্বের বিরুদ্ধে ফেসবুক পোস্টে ফের সরব হতে দেখা গেল বাবুলকে।

আরও পড়ুন:নয়া শ্রমবিধি, ন্যূনতম বেতন ১৫০০০ থেকে বেড়ে হতে চলেছে ২১০০০

রবিবার কুণাল ঘোষের টুইট ও দিলীপ ঘোষের মন্তব্য তুলে ধরে ফেসবুকে বাবুল সুপ্রিয় লিখলেন, “পড়লাম আপনাদের কমেন্টগুলি। যে যার নিজের মতো করে দেখেছেন, বুঝেছেন, সমর্থন করেছেন, তীব্র বিরোধিতা করেছেন, প্রশ্ন করেছেন, কৈফিয়ত চেয়েছেন, কিছু মানুষ নিজেদের রুচি অনুযায়ী ‘ভাষার’ ব্যবহার করেছেন – সবটাই শিরধার্য্য | কিন্তু আপনাদের প্রশ্নের জবাব আমি কাজেও তো দিতে পারি | তার জন্য মন্ত্রী বা সাংসদ থাকার কি দরকার |

একটু সময় দিন না আমাকে 😊 কটা গান বা শো-তেই-বা গাইবো আমি এখন | হাতে অনেকটাই সময় থাকবে |

অন্তত দেখুন, এই ধরণের ‘ব্যক্তিত্ব’ বা uncouth মন্তব্যের সাথে তো আর রোজ রোজ Deal করতে হবে না !! কত পজিটিভ এনার্জি বাঁচবে বলুন তো যেটা অন্য সৎ কাজে লাগাতে পারবো !! নিচে দুটো টাটকা উদাহরণ দিলাম… Good night 😴”

ফেসবুক পোস্টের সঙ্গে নিচে কুণাল ঘোষের টুইট জুড়ে দেন বাবুল। যেখানে বাবুলের বিরুদ্ধে সরব হয়ে কুনাল ঘোষ লিখেছেন, “লোকসভা চলছে। স্পিকার বসে আছেন। সেখানে ইস্তফা না দিয়ে ফেসবুকে নাটক। ছাড়ার ইচ্ছে নেই। দৃষ্টি আকর্ষণের মরিয়া চেষ্টা। শোলেতে জলের ট্যাঙ্কে উঠে ধর্মেন্দ্রর আত্মহত্যার হুমকির মত। আসলে উনি গান করতেন। এখন নাটক করছেন।” পাশাপাশি দিলীপ ঘোষের বক্তব্য তুলে ধরা হয়েছে। যেখানে দিলীপ ঘোষ বলেছেন, “মাসির গোঁফ হলে মাসি বলবো না মেসো বলবো তা ঠিক করব। আগে তো মাসির গোঁফ হোক।”

এদিকে বাবুলের নয়া পোস্ট প্রসঙ্গে পাল্টা কুণাল ঘোষ বলেন, “এত লেখালেখির প্রয়োজন কী? প্রথমত আমি কোনো অসংসদীয় শব্দ ব্যবহার করিনি। এ সমস্ত কিছু লেখার কোন প্রয়োজন হয় না বাবুল ইস্তফা দিয়ে প্রমাণ করে দিক আমি ভুল বলেছি। না হলে তো এটাই প্রমাণিত হয় বাবুল নাটক করছেন।”

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...