Saturday, April 4, 2026

তৃণমূল মুখপত্র ‘জাগো বাংলা’য় লেখার জের, অজন্তা বিশ্বাসকে শোকজ করল সিপিএম

Date:

Share post:

তৃণমূলের মুখপত্র জাগো বাংলায়(Jago bangla) মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) ইতিহাসের ‘সেরা বাঙালি মহিলা রাজনীতিবিদ’ আখ্যা দিয়েছেন অনিল বিশ্বাসের(Anil Biswas) কন্যা অজন্তা বিশ্বাস(Ajanta Biswas)। এই ঘটনায় বিতর্ক চরম আকার ধারণ করেছে। যার জেরে শোকজের(show cause notice) মুখে পড়তে হলো অজন্তা বিশ্বাসকে। অবিলম্বে এ বিষয়ে অজন্তার ব্যাখ্যা জানতে চাওয়ার নির্দেশ দিয়েছে সিপিএমের কলকাতা জেলা কমিটি। এদিকে অজন্তার বিরুদ্ধে সিপিএমের এমন পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন তৃণমূল মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

বিগত কয়েকদিন ধরেই জাগো বাংলার সম্পাদকীয়তে ‘বঙ্গরাজনীতিতে নারীশক্তি’ নামক একটি প্রতিবেদন লিখেছিলেন অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাস। বেশ কয়েকটি কিস্তিতে প্রকাশিত এই লেখা নিয়ে ক্ষোভ বাড়েছে বাম শিবিরের নিচুতলার কর্মীদের মধ্যে। তার জেরেই দলের সাংগঠনিক কমিটিকে অজন্তার ব্যাখ্যা জানতে চাওয়ার জন্য নির্দেশ দেয় সিপিএমের কলকাতা জেলা কমিটি। সেইমতো অজন্তাকে শোকজ নোটিশ ধরায় সিপিএম। এদিকে সিপিএমের উদ্যোগের তীব্র বিরোধিতা করে টুইট করেন কুণাল ঘোষ। টুইটে তিনি লেখেন, “যারা প্রয়াত অনিল বিশ্বাসকে টেনে অজন্তাকে কুৎসিত আক্রমণ করছে, তারা মনে রাখুক একাধিক সিপিএম ও বাম নেতা একাধিক কারণে তৃণমূলনেত্রীর সঙ্গে কথা বলেছেন। তাঁদের একান্ত ব্যক্তিগত অনুরোধও নেত্রী রক্ষা করেছেন। সেগুলো লেখা রুচিবিরুদ্ধ। কিন্তু বাধ্য করবেন না।”

উল্লেখ্য, তিনটি কিস্তিতে তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় বঙ্গরাজনীতিকে নারীশক্তি নামক একটি প্রতিবেদন লেখেন অজন্তা বিশ্বাস। যার তৃতীয় তথা শেষ কিস্তি প্রকাশিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। অনিল কন্যা বিশদে আলোচনা করেছেন কী ভাবে সত্তরের শেষদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে পা রাখলেন, কী ভাবে ধাপে ধাপে তাঁর উত্তরণ হল। শেষমেষ যে ভাবে সিঙ্গুর-নন্দীগ্রামকে হাতিয়ার করে তিনি মানুষের মন জয় করে ক্ষমতায় এলেন সেই আখ্যানও ছুঁয়ে গিয়েছেন অনিল কন্যা। ইতিহাসের অধ্যাপক অজন্তা ভূয়শী প্রশংসা করেছেন কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী-র মতো নারীকেন্দ্রিক প্রকল্পগুলির। পাশাপাশি করোনা পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর কাজ ও প্রশংসিত হয়েছে অজন্তার লেখনীতে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় ক্ষুব্ধ সিপিএম। ফলস্বরূপ তৃণমূল মুখপত্রে লেখার জন্য জবাবদিহি করে নোটিশ পাঠানো হলো অজন্তাকে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...