Wednesday, June 24, 2026

ইস্টবেঙ্গল দিবসে চুক্তি জট কাটার ইঙ্গিত দিলেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার

Date:

Share post:

আজ ১ লা আগস্ট, ইস্টবেঙ্গল দিবস। ১০২ বছরে পা দিল ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গল ক্লাব (East Bengal)। আর এই ঐতিহাসিক দিনেই চুক্তি জট কাটার ইঙ্গিত দিলেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার।

গত বৃহস্পতিবারই চুক্তি জট কাটাতে ক্লাবের প্রাক্তন সচিব তথা বিশিষ্ট আইনজীবী পার্থসারথি সেনগুপ্তকে দায়িত্ব তলুলে দেওয়া হয় ক্লাবের পক্ষ থেকে। এই প্রসঙ্গে এদিন দেবব্রত সরকার বলেন, পার্থসারথি সেনগুপ্তর মধ্যস্থতায় শ্রী সিমেন্টের সঙ্গে ইস্টবেঙ্গলের আলোচনায় বসার সুযোগ তৈরি হয়েছে। আমরা সবাই আশাবাদী যে দ্রুত চুক্তি জট কেটে যাবে। দ্রুত সমস্যা সমাধান হবে।”

এদিন সকালে ক্লাব প্রাঙ্গনে পতাকা উত্তোলন ও কেক কেটে শুরু হয় ইস্টবেঙ্গল দিবস। প্রতিষ্ঠা দিবসে এদিন ক্লাব তাঁবুতে উপস্থিত ছিলেন ক্লাব শীর্ষ কর্তা দেবব্রত সরকার, ছিলেন কার্যসমিতির সদস্যরা। এছাড়াও ছিলেন প্রাক্তন ফুটবলার বিকাশ পাঁজি, তুষার রক্ষিত, ষষ্ঠী দুলে, চন্দন দাসেরা। এদিন পতাকা উত্তোলন করেন বিকাশ পাঁজি, তুষার রক্ষিত। ইস্টবেঙ্গল দিবসে উদ্ধোধন করা হয় ক্লাবের দ্বিতল কক্ষও। করোনাবিধি মেনেই পালন করা হয় ইস্টবেঙ্গল দিবস।

 

আরও পড়ুন:পাকিস্তান অধ্যুষিত কাশ্মীর প্রিমিয়ার লিগ নিয়ে কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...