Saturday, April 4, 2026

যুবির ‘বন্ধুত্ব দিবস’ ভিডিওতে নেই ধোনি, দু’জনের ব্যক্তিগত রসায়ন নিয়ে শুরু চর্চা

Date:

Share post:

আজ বন্ধুত্ব দিবস। জীবনে সুখ দুঃখের পাশে চলার আরেক নাম বন্ধু। বন্ধুত্ব দিবসে একের ওপরের সঙ্গে ছবি ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এই তালিকা থেকে বাদ গেলেন না ক্রিকেটাররাও। সচিন তেন্ডুলকর( sachin tendulkar), যুবরাজ সিং( yubraj singh)-রা। তবে যুবরাজের করা বন্ধুত্বপূর্ণ দিবসের পোস্টে আবারও উঠে এসেছে যুবি এবং মহেন্দ্র সিং ধোনির(ms dhoni) ব্যক্তিগত রসায়ন।

এদিন বন্ধুত্ব দিবস উপলক্ষ্যে যুবরাজ একটি ভিডিও পোস্ট করেন, সেখানে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, হরভজন সিং, রোহিত শর্মা থেকে শুরু করে রয়েছেন মহম্মদ কাইফ। কিন্তু যুবরাজ সিংয়ের সেই  ভিডিওত জায়গা হল না মহেন্দ্র সিং ধোনির।

এদিন টুইটারে যুবি ‘ফ্রেন্ডশিপ ডে’ উপলক্ষ্যে একটি ভিডিও পোস্ট করে লেখেন, “জীবনভরের বন্ধুত্বের জন্য, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।” সেই ভিডিওতে হরভজন সিং, জাহির খান, মহম্মদ কাইফ, আশিস নেহরা, সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, বীরেন্দ্র সেহবাগ, অনিল কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গঙ্গোপাধ্যায়, রোহিত শর্মা, শিখর ধাওয়ানদের সঙ্গে যুবরাজের একাধিক বন্ধুত্বের মুহূর্তের কোলাজ তুলে ধরা হয়েছে। সঙ্গে বেজেছে ‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে’। কিন্তু সেই ভিডিওতে নেই  ধোনির কোনও ছবি। এমনকী ২০১১ সালের বিশ্বকাপ ট্রফি জয়ের যে ছবি রাখা হয়েছে, তাতেও জায়গা হল না ক‍্যাপ্টেন কুলের।  আর এখানেই আবার উঠে এল যুবরাজ আর ধোনির সম্পর্ক। যা ইতিমধ্যেই শুরু চর্চা।

আরও পড়ুন:ইস্টবেঙ্গল দিবসে চুক্তি জট কাটার ইঙ্গিত দিলেন লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...