Tuesday, June 23, 2026

ভুয়ো কেন্দ্রীয় সরকারি আধিকারিকের বিরুদ্ধে এবার অভিযোগ অভিনেত্রীর

Date:

Share post:

এবার ভুয়ো কেন্দ্রীয় সরকারি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন টলিউডের (Tollywood) এক অভিনেত্রী। অভিযোগ, গতবছর তাঁর সঙ্গে কসবার বাসিন্দা বিদ্যুৎ পোদ্দার (Bidyut Poddar) নামে ওই ব্যক্তির আলাপ হয়। প্রভাবশালী পরিচয় দিয়ে অভিনেত্রীকে প্রোডিউসার জোগাড় করে দেওয়ার টোপ দেন বিদ্যুৎ। এর জন্য তিনি দেড় লক্ষ টাকা চাইলেও দু’ দফায় ১ লক্ষ ১৫ হাজার টাকা দেন বলে দাবি অভিনেত্রীর। তারপর থেকেই বেপাত্তা অভিযুক্ত বিদ্যুৎ পোদ্দার।

সম্প্রতি পুলিশে অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী। এর আগে দুর্গাপুরে রোড সেফটি ফাউন্ডেশনের জাতীয় উপদেষ্টা বলে পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ওঠে বিদ্যুৎ পোদ্দারের বিরুদ্ধে। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন- ৫৬ বছরের অপেক্ষার অবসান! শুরু হল ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল

 

Related articles

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...