Tuesday, June 23, 2026

৫৬ বছরের অপেক্ষার অবসান! শুরু হল ভারত-বাংলাদেশ ট্রেন চলাচল

Date:

Share post:

অপেক্ষার অবসান! দীর্ঘ ৫৬ বছর পর হলদিবাড়ি ও চিলাহাটি রেলপথে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হল। রবিবার সকালে জলপাইগুড়ির টাউন স্টেশন ও হলদিবাড়ি স্টেশন হয়ে পাথর বোঝাই প্রথম মালবাহী ট্রেন বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। হলদিবাড়ি-চিলাহাটি আন্তর্জাতিক রেলপথ ধরে ট্রেন চলাচল শুরু হওয়ায় দু’দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হবে বলে মনে করছে স্থানীয় প্রশাসন।

চিলাহাটি ও হলদিবাড়ি রেলপথ চালু হওয়ার ফলে পণ্য পরিবহনের ক্ষেত্রে প্রায় ১৫০ কিলোমিটার পথ কমেছে। এর আগে গত বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন করে এই রেল সংযোগটি উদ্বোধন করেন। উদ্বোধনের পর আজ প্রথম ভারত থেকে পণ্যবাহী ট্রেন চলাচল শুরু হল। এদিন মোট ৪৫টি বগি নিয়ে মালগাড়িটি যাত্রা শুরু করে। দীর্ঘদিন পর দু’দেশের মধ্যে রেলপথের যোগাযোগ হওয়ায় খুশি জলপাইগুড়িবাসী।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...