Sunday, June 14, 2026

বাসের সঙ্গে লরির সংঘর্ষে জলপাইগুড়িতে আহত ২৩

Date:

Share post:

বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম কমপক্ষে ২৩ জন যাত্রীর। সোমবার সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির গোশালা মাড় এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজন মহিলা ও শিশু রয়েছেন বলে জানিয়েছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ।

পুলিশ সূত্রের খবর, পরিযায়ী শ্রমিক বোঝাই একটি বাস অসমের গুয়াহাটি থেকে কেরলের উদ্দেশে যাচ্ছিল। এদিন সকালে বাসটি জলপাইগুড়ির ৩১ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় উলটো দিক থেকে আসা একটি লরি বাসটিকে ধাক্কা মারে। এরপরই যাত্রী বোঝাই বাসটি সেখানে উল্টে যায়। ঘটনাস্থলে ছুটে আসেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় কোতোয়ালি থানার সাহায্যে আহতদের স্থানীয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তাঁরা। আহতরা জানিয়েছেন, বাড়ি ফিরে যাওয়ার মতো অর্থ তাঁদের কাছে নেই। এমতাবস্থায় দিশেহারা আহত শ্রমিকরা।

Related articles

৩ ভারতীয়ের ‘খুনে’ ক্ষমা চাইল না আমেরিকা! সরব কংগ্রেস, ‘বেসুরো’ হিরণ

হরমুজ প্রণালী দিয়ে ইরানের তেল নিয়ে যাওয়ার 'অপরাধে' পালাউ-এর পতাকাধারী জাহাজে বিস্ফোরণ ঘটায় আমেরিকা। তাতে মৃত্য়ু হয়েছে ৩...

দেশটা গণতান্ত্রিক না একনায়কতান্ত্রিক, স্পষ্ট করুন: ককরোচদের মঞ্চে দাবি সোনমের

দেশজুড়ে শিক্ষাব্যবস্থার বে-হাল দশা ও NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবির ডাক দিয়ে সরব 'ককরোচ...

বাংলার নতুন গোয়েন্দা পরমব্রত! ওয়েব সিরিজে চমক দিতে তৈরি অভিনেতা 

বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দা আইকন 'ফেলুদা'র চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)। বাদ পড়েনি...

FIFA World Cup: বিশ্বকাপে ভারত যোগ, ২০ বছর নতুন ইতিহাস লিখলেন অস্ট্রেলিয়ার নিশান

ফিফা বিশ্বকাপে ভারত যোগ। চলতি বিশ্বকাপে বেশ কয়েকটি দলে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার আছে। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে নেমে ইতিহাস...