Sunday, June 14, 2026

ফের উপত্যকার আকাশে ড্রোনের নজরদারি, তাড়া করতেই সীমানা ছেড়ে উধাও

Date:

Share post:

ফের জম্মু কাশ্মীর উপত্যকার (Jammu Kashmir valley) আকাশে ড্রোনের নজরদারি। রবিবার গভীর রাতে একসঙ্গে চারটি ড্রোনকে (drone) সেনা ছাউনির মাথার উপরে চক্কর কাটতে দেখা যায়। সেনাবাহিনী (Indian army) সূত্রে জানা গিয়েছে উপত্যকার সাম্বা জেলায় ড্রোনের (drone near Sambhal district) গতিবিধি নজরে এসেছে। এই ঘটনায় এলাকা জুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে, রবিবার রাতের দিকে সাম্বা জেলার বাড়ি ব্রহ্মানা এলাকায় পুলিশ ফাঁড়ির কাছে ড্রোন উড়তে দেখা যায়। রেঞ্জ সীমার বাইরে থাকায় পুলিশকর্মীরা ড্রোন লক্ষ্য করে গুলি না চালালেও ৯২ নম্বর ইনফ্রানট্রি বিগ্রেডের টহল দেওয়া নিরাপত্তাবাহিনীকে খবর দেওয়া হয়। তবে কিছু করার আগেই ড্রোনগুলি পালিয়ে যায়। এরমধ্যে একটি ড্রোন আবার সেনা ছাউনির খুব কাছে চলে এসেছিল বলেই জানা গিয়েছে।

 

চলতি বছরের গত ২৭ জুন জম্মুর বিমানঘাঁটিতে ড্রোনের মাধ্যমে পরপর দুটি বিস্ফোরণ ঘটানো হয়। আর তারপর থেকেই উপত্যকা জুড়ে ড্রোনের দৌরাত্ব্য শুরু হয়েছে। জানা গেছে গত একমাসে অন্তত ১৫টি ড্রোন সীমানা পেরিয়ে এসেছে নজরদারি চালাতে। এদের মধ্যে অধিকাংশ ড্রোনই সেনাছাউনির কাছে দেখা যাওয়ায় নজরদারি চালানো হচ্ছিল বলেই সন্দেহ সেনাবাহিনীর।

Related articles

বিশ্বকাপে পপ তারকা ও কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত

কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং পপ গায়িকা কেটি পেরিকে একসঙ্গে হাত ধরাধরি করে দেখা গেল ফিফা বিশ্বকাপ...

আইন-বিরোধী জোট: অভিষেকের চিঠি নিয়ে স্পিকারের কাছে সাগরিকা, কীর্তি

যেভাবে দলের বিরুদ্ধে লোকসভায় জোট তৈরির চেষ্টা চালাচ্ছেন তৃণমূলের এক শ্রেণির 'বিদ্রোহী' বলে দাবি করা সাংসদ, তা আদতে...

FIFA World Cup: অনুশীলনে চনমনে, মাঠের বাইরে বিরক্তি! প্রথম ম্যাচে খেলবেন মেসি?

আগামী বুধবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু করছে আর্জেন্টিনা(Argentina)। প্রথম ম্যাচে মেসি(Messi) মাঠে নামতে...

বিদ্রোহীদের বিজেপি নেবে না: শান্তুনুর দাবি, ‘মডেল’ নিয়ে প্রশ্ন কুণালের

সংসদে তৃণমূল বিরোধিতায় নামা রাজ্যসভার তৃণমূল সাংসদরা পদত্যাগ করেছেন। কিন্তু লোকসভার তৃণমূল সাংসদরা এখনও পদ আঁকড়েই এনডিএ-তে ঝুঁকেছেন।...