Saturday, April 4, 2026

উপনির্বাচন কি আসন্ন? মঙ্গলবার থেকেই ৫ কেন্দ্রে FLC শুরু করার নির্দেশ কমিশনের

Date:

Share post:

রাজ্য বিধানসভার শূণ্য আসনগুলিতে নির্বাচনের প্রস্তুতি আরও জোরদার করলো নির্বাচন কমিশন ৷

বাংলার ৫টি আসনে উপনির্বাচন পূর্ববর্তী প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। সূত্রের খবর, মঙ্গলবার থেকেই ভবানীপুর-সহ মোট ৫ টি বিধানসভা কেন্দ্রে FLC বা ফার্স্ট লেভেল চেকিং শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে।তবে শামসেরগঞ্জ ও জঙ্গিপুরে FLC হচ্ছে না। কারণ সেই আসনগুলিতে বিধানসভা নির্বাচনের আগেই তা সেরে ফেলা হয়েছে। সেখানে পূর্ণাঙ্গ নির্বাচনই হবে। সাধারণভাবে,ফার্স্ট লেভেল চেকিং প্রক্রিয়াকে উপনির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগের পদক্ষেপ হিসেবেই ধরা হয়৷ নির্বাচন কমিশন সব সময়ই কোনও কেন্দ্রের বিধায়ক ইস্তফা দিলে বা নির্বাচন বাতিল হয়ে যাওয়ার ৩ মাসের মধ্যেই এই FLC প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেয়৷ সূত্র মাধ্যমে জানা গিয়েছে, কমিশনের এই নির্দেশিকায় বলা হয়েছে, ৩ আগস্ট থেকে এই FLC প্রক্রিয়া শুরু হবে রাজ্যের ৫ বিধানসভা কেন্দ্রে। ৬ আগস্টের মধ্যে তা শেষ করতে হবে। এই প্রক্রিয়ায় মূলত সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতিতে ‘ত্রুটিপূর্ণ’ EVM এবং VVPAT বদল করা হয়। বলা হয়েছে, বাংলার ৫টি কেন্দ্র, ভবানীপুর, দিনহাটা, খড়দহ, শান্তিপুর ও গোসাবা বিধানসভা কেন্দ্রে FLC করা হবে। প্রত্যেক রাজনৈতিক দলের দু’জন প্রতিনিধিকে হাজির থাকতে বলা হয়েছে। পরপর ৪ দিন ৫ কেন্দ্রে FLC চলবে।
কমিশন সূত্রের খবর, প্রথমেই রাজ্যের বর্তমান কোভিড পরিস্থিতি সমীক্ষা করবে কমিশন৷ রিপোর্ট সন্তোষজনক হলে আগস্টের শেষ সপ্তাহ বা
অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পাঁচ আসনে উপনির্বাচন এবং দুই আসনে পূর্ণাঙ্গ নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করে দিতে পারে কমিশন।অক্টোবরের আগেই এই ৫ কেন্দ্রের উপনির্বাচন এবং দুই কেন্দ্রের নির্বাচন সেরে ফেলতে পারে কমিশন৷

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...