Saturday, April 11, 2026

ফের বিজেপিতে ভাঙন,  নদিয়ায় ২০০ জন যোগ দিল তৃণমূলে

Date:

Share post:

গেরুয়া শিবিরের ভাঙন অব্যাহত। নদিয়ার শান্তিপুরে গেরুয়া শিবির ছেড়ে প্রায় ২০০ জন কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিল। নদিয়ার শান্তিপুর থানার বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের একটি প্রতিবাদ সভার মধ্যে দিয়ে তাঁরা যোগদান করেন। উল্লেখ্য, রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর নদিয়া জেলার একাধিক জায়গায় বিজেপি ছেড়ে বহু নেতাকর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এদিন বেলঘড়িয়া অঞ্চলে প্রায় ২০০ জন বিজেপির সাধারণ কর্মী তৃণমূলে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন শান্তিপুর ব্লকের সহকারি সভাপতি সুব্রত সরকার। সুব্রত সরকার বলেন, যেভাবে দিনদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে, আর তার পাশাপাশি বেআইনিভাবে তৃণমূল নেতাদের ফোনে নজরদারি চালানো হচ্ছে তারই প্রতিবাদে আমরা পথে নেমেছি। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের হাতকে আরও শক্ত করতে যারা ভূলবশতঃ বিজেপিতে সমর্থন করেছিলেন তারা আবার তৃণমূলে ফিরে আসছেন। তৃণমূলে যোগদান করে এক বিজেপি কর্মীর বলেন মমতা ব্যানার্জি যে উন্নয়ন করেছে সেই উন্নয়নের কারণেই আমরা তৃণমূলে যোগদান করছি।

Related articles

ভোটের প্রস্তুতিতে ‘নজরে’ তিন জেলা, সোমে রাজ্যে নির্বাচন কমিশনের উচ্চপর্যায়ের দল

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যের আইন-শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ...

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তাকে HIV ইঞ্জেক্ট! আত্মঘাতী তরুণী

বিয়েতে রাজি না হওয়ায় বাগদত্তার শরীরে এইচআইভি (HIV) সংক্রমিত রক্ত ইনজেক্ট করার অভিযোগ! এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার...

নাকা চেকিংয়ে বিপুল নগদ ও সোনা-সহ আটক বিজেপি প্রার্থী অশোক দিন্দার ঘনিষ্ঠ

ভোটের মুখে ফের অস্বস্তিতে পদ্মশিবির(Bharati Janata Party)। শনিবার বিজেপি বিধায়ক অশোক দিন্দার (Ashok Dinda) ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সন্দীপ...

ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত, ইতিহাস তৈরির দোরগোড়ায় আয়ুষ

বিশ্বের এক নম্বর এবং প্যারিস অলিম্পিক্সে রুপো জয়ী তাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসার্নকে হারিয়ে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Badminton Asia...