Monday, April 6, 2026

পুরসভার যে ১৮ টি মেগাসেন্টারে কলকাতাবাসী Covaxin-এর দ্বিতীয় ডোজ

Date:

Share post:

চলতি সপ্তাহে মঙ্গল ও বুধবার, এই ২দিন কলকাতার ১৮টি মেগাসেন্টার-সহ মোট ৬১টি ভ্যাকসিন কেন্দ্র থেকে দু’দিনে প্রায় ৩০ হাজার শহরবাসীকে Covaxin-এর দ্বিতীয় ডোজ
দিচ্ছে কলকাতা পুরসভা (KMC)।

জানা গিয়েছে, আজ মঙ্গলবার ১৫,১৮০ ও আগামিকাল বুধবার ১৩,২৮০ জনকে ভ্যাকসিন দেবে পুরসভা। দেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে কলকাতা পুলিশের তরফে। এছাড়াও আরও ১৪৮টি টিকাকরণ কেন্দ্রে থেকে যথারীতি কোভিশিল্ড (Covishield) ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে।

পুরসভার স্বাস্থ্য প্রশাসক অতীন ঘোষ (Atin Ghosh) জানিয়েছেন, মঙ্গল ও বুধবার যদি সকলে ভ্যাকসিন নিতে না পারেন, সেক্ষেত্রে বৃহস্পতিবারও কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ দেওয়া হবে মেগাসেন্টারগুলি থেকে।

একনজরে Covaxin-এর ১৮টি মেগাসেন্টার:

(১) গীতাঞ্জলি কমিউনিটি হল
(২) মুক্তধারা
(৩) স্টার থিয়েটার
(৪) চোরবাগান কমিউনিটি হল
(৫) মেয়ো হাসপাতাল
(৬) নীল মাধব লেনের বরো ৫ কমিউনিটি হল
(৭) সুরেন্দ্রনাথ কলেজ
(৮) রক্সি সিনেমা
(৯) কেএমসি ময়দান টেন্ট
(১০) শরৎ স্মৃতি সদন
(১১) উত্তম মঞ্চ
(১২) বাসন্তী দেবী কলেজ
(১৩) ক্যানেল রোড কমিউনিটি
(১৪) তারাতলা বাস ডিপো
(১৫) বরো ১৫ অফিস
(১৬) বরো ১৬ হেলথ অফিস
(১৭) আবাহন কমিউনিটি হল
(১৮) কলকাতা পুরসভা

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...