Thursday, June 25, 2026

হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে আনতে লড়ছে দমকল বাহিনী

Date:

Share post:

হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা ট্যাঙ্কারের কাছে পাইপলাইনে আগুন। ন্যাপথার পাইপলাইন পরিষ্কারের সময় এই আগুন লাগে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। যেহেতু পরিষ্কারের কাজ চলছিল তাই ন্যাপথার পরিমাণ পাইপলাইনে কম ছিল। তার জেরে আগুনের ভয়াবহতা মাত্রাছাড়া পর্যায়ে পৌঁছয়নি। তবে ন্যাপথা যেহেতু অতি দাহ্য পদার্থ তাই আগুনের লেলিহান শিখা দ্রুত পাইপলাইনে ধরে নেয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে পেট্রোকেমিক্যালের দমকলবাহিনী।

কয়েকবছর আগে হলদিয়া পেট্রোকেমিক্যালসে বিধ্বংসী আগুন লেগেছিল। সেবার দুর্ভাগ্যবশত কয়েকজনের মৃত্যু হয়, আহতও হয়েছিলেন বেশ কয়েকজন। তবে আজকের অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই বলেই জানাচ্ছে হলদিয়া পেট্রোকেমিক্যালস কর্তৃপক্ষ। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভানোর কাজ চলছে আপদকালীন তৎপরতায়।
ন্যাপথা ট্যাঙ্কার রাসায়নিক পূর্ণ তাই জল দিয়ে আগুন নেভানো সম্ভব নয়। ব্যবহার করা হচ্ছে বিশেষ অগ্নিনির্বাপক গ্যাস। আগুনের ভয়াবহতা আঁচ করেই মাইকিং করে সমস্ত কর্মীদের বেরিয়ে আসার জন্য সতর্ক করা হয়েছে।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...