Tuesday, March 3, 2026

দেশে ৪ বছরে বেকারদের আত্মহত্যা বেড়েছে ২৪ শতাংশ: কেন্দ্রীয় রিপোর্ট

Date:

Share post:

ক্ষমতায় আসার আগে নরেন্দ্র মোদি(Narendra Modi) প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে ২ কোটি চাকরি দেবেন তিনি। তবে গালভরা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও দেশবাসীর জন্য চাকরির ভাড়ার শূন্য। শুধু তাই নয় মোদি সরকারের(Modi government) আমলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারদের(jobless) আত্মহত্যার(suicide) প্রবণতা। তথ্য বলছে শেষ ৪ বছরে বেকারত্বের কারণে আত্মহত্যার হার বেড়েছে ২৪ শতাংশ। সম্প্রতি এই তথ্য প্রকাশ এনেছে খোদ কেন্দ্রীয় নিয়ন্ত্রণাধীন সংস্থা ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো’ (এনসিআরবি)। যার ফলে স্বাভাবিকভাবেই মুখ পুড়েছে কেন্দ্রের বিজেপি সরকারের।

সম্প্রতি এনসিআরবি-র তরফে যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে সেখানে বলা হচ্ছে, ২০১৬ সালে বেকারত্বের কারণে দেশে ২,২৯৮ জন আত্মহত্যা করেছিলেন। ২০১৯ সালে তা বেড়ে হয় ২,৮৫১। মধ্যবর্তী সময়ে ২০১৭ সালে ২,৪০৪ এবং ২০১৮ সালে ২,৭৪১ জন বেকার আত্মঘাতী হন। শুধু তাই নয়, বেকারত্বের জেরে আত্মহত্যা দেশের শীর্ষে রয়েছে বিজেপি শাসিত রাজ্য কর্ণাটক। ২০১৯ সালের হিসাব অনুযায়ী এই রাজ্যে এক বছরে আত্মঘাতী হয়েছেন ৫৫৩ জন। এর পরেই রয়েছে মহারাষ্ট্র। ২০১৯ সালে এই রাজ্যে আত্মহত্যার সংখ্যা ৪৫২। এরপর তালিকায় যথাক্রমে রয়েছে তামিলনাড়ু (২৫১), ঝাড়খণ্ড (২৩২) এবং গুজরাত (২১৯)। তুলনামূলক অনেক ভালো অবস্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০১৯ সালে বাংলায় আত্মহত্যার ঘটনা মাত্র ৪০।

আরও পড়ুন:অজন্তার সমর্থনে জাগোবাংলা’য় এবার কলম ক্ষিতিকন্যা বসুন্ধরার

উল্লেখ্য, করোনা পরিস্থিতির জেরে দেশে বেকারত্বের হার বাড়ছে বলে বিজেপি তরফে দাবি করা হলেও। আদতে ছবিটা আলাদা। কোভিড-১৯ সংক্রমণের আগেই মোদী জমানায় বেকারত্বের হার পৌঁছে গিয়েছিল ৪৫ বছরের সর্বোচ্চে। প্রতিবারই পরিস্থিতিতে তা আরও অবনতির দিকে যায়। তবে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে তা করোনা পরিস্থিতির আগে দেশে বেকারত্ব ও আত্মহত্যার আসল ছবিটা প্রকাশ্যে এনে দিয়েছে।

 

spot_img

Related articles

আজ দোলপূর্ণিমা, বসন্তের রঙিন উৎসবে মেতে উঠতে তৈরি আট থেকে আশি 

সাদাকালো কঠিন জীবনের সব অবসাদ দূরে সরিয়ে আজ মনকে রঙিন করে তোলার পালা। ফাগুনি পূর্ণিমায় আজ রঙের উৎসব।...

মাধ্যমিকের পর কোন বিষয়? পড়ুয়াদের দোটানা কাটাতে কেরিয়ার গাইডেন্সে জোর নয়া সভাপতির 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নয়া সভাপতি হিসেবে সোমবার দায়িত্ব নিলেন অধ্যাপক পার্থ কর্মকার। চিরঞ্জীব ভট্টাচার্যের স্থলাভিষিক্ত হয়েই নিজের...

বাগুইআটিতে নয়া দমকল কেন্দ্রের শিলান্যাস সুজিতের, একগুচ্ছ প্রকল্পের সূচনা বিধাননগরে

রাজ্যজুড়ে উন্নয়নের কর্মযজ্ঞের অঙ্গ হিসেবে সোমবার একগুচ্ছ নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হল বিধাননগরে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য...

প্রাক দোল- উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয়-সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর, পা মেলালেন ডান্ডিয়ায়

দোলের প্রাক্কালে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত দোল ও হোলির মিলন উৎসবের মঞ্চ থেকে সর্বধর্ম সমন্বয় ও সম্প্রীতির...