স্বাধীনতা সংগ্রামের তিন বিপ্লবী শহিদ ভগৎ সিং (Bhagat Sing), শিবরাম হরি রাজগুরু (Rajguru) ও সুখদেব থাপারকে স্মরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার নিজের এক্স (X) হ্যান্ডেলে পোস্ট করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। মুখ্যমন্ত্রী লেখেন, "শহিদ ভগৎ সিং, শিবরাম হরি রাজগুরু এবং সুখদেব থাপারের মৃত্যু দিবসে তাঁদের স্মরণ করছি। তাঁদের সাহস ও আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তি হয়ে থাকবে।" তিনি আরও বলেন, তাঁদের শহিদ দিবসে ন্যায় ও স্বাধীনতার আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করা উচিত। দেশের স্বাধীনতার জন্য তাঁদের আত্মত্যাগ কোনওদিন ভোলা যাবে না বলেও জানান মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, ১৯৩১ সালের ২৩ মার্চ ব্রিটিশ সরকার ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে ফাঁসি দেয়। সেই দিনটিকেই প্রতি বছর দেশজুড়ে তাঁদের স্মরণ করা হয় এবং স্বাধীনতা সংগ্রামে তাঁদের অবদানকে শ্রদ্ধা জানানো হয়। - - - - - - -