Friday, June 26, 2026

দু’মাস মদ বিক্রি করতে পারবে না ‘দ্য পার্ক ‘ এবং ‘হিন্দুস্থান হোটেল ইন্টারন্যাশনাল’

Date:

Share post:

মহানগরের দুই অভিজাত হোটেল ‘দ্য পার্ক ‘ (the park) এবং ‘হিন্দুস্থান হোটেল ইন্টারন্যাশনালে’ (Hotel Hindustan international) মদ পরিবেশনে নিষেধাজ্ঞা (restriction for selling wines) জারি করল আবগারি দফতর। করোনা বিধি নিষেধ লঙ্ঘন করে রাত পর্যন্ত প্রচুর লোকজন জমায়েত করে পার্টি চালানোর অভিযোগ উঠেছিল এই দুই হোটেলের বিরুদ্ধেই। শুধু করোনা (Corona protocol) বিধিনিষেধ লঙ্ঘন করে মদ্যপানই নয়, দুই হোটেলের বিরুদ্ধে আরো কিছু গুরুতর অভিযোগ উঠেছিল। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতে দু’টি হোটেলের বিরুদ্ধেই পৃথক তদন্ত শুরু হয়। কলকাতা পুলিশ ও আবগারি দফতরের পক্ষ থেকে যৌথভাবে এই তদন্ত চালানো হয়েছিল। দুই হোটেলের ম্যানেজারসহ উর্দ্ধতন কর্তৃপক্ষকে ডেকে পাঠানো হয় এবং গত সপ্তাহে এর শুনানি শেষ হয়। শুনানি শেষে দুই হোটেল কর্তৃপক্ষকেই দোষী সাব্যস্ত করা হয়। শাস্তি হিসেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ৬০ দিন অর্থাৎ দুমাস উভয় হোটেলেরই পানশালা বা হোটেল রুমে মদ বিক্রি করা যাবে না । আগামী দু’মাসের জন্য কঠোরভাবে এই দুই হোটেলে মদ বিক্রি পুরোপুরি বন্ধ থাকবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...