Monday, April 13, 2026

তৎপর কমিশন, রাজ্যে শুরু উপনির্বাচনের জোরদার প্রস্তুতি

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) অভূতপূর্ব ফল করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। যদিও প্রার্থীদের মৃত্যুতে সেই সময়ে মুর্শিদাবাদের (Murshidabad) দুটি আসন জঙ্গিপুর (Jongipur) ও সামসেরগঞ্জ (Samshergunj)-এ ভোট হয়নি। সেইসঙ্গে আরও ৫টি আসনে উপনির্বাচন (By Pool) নিয়ে শুরু থেকেই তৎপর রাজ্যের শাসক দল। বিরোধী বিজেপি (BJP) অবশ্য এখনই উপনির্বাচন চাইছে না।

 

শাসক-বিরোধী এই টানাপোড়েনের মাঝেই অবশেষে রাজ্যে উপনির্বাচনের ঢাকে কাঠি পড়ল। ৭টি কেন্দ্রে হবে উপনির্বাচন। তার মধ্যে ৫ কেন্দ্রে আজ, মঙ্গলবার থেকে ইভিএম-ভিভিপ্যাটের ‘’ফার্স্ট লেভেল চেকিং’’ অর্থাৎ প্রথম পর্যায়ে পরীক্ষার শুরু হল। এ ব্যাপারে আগেই সংশ্লিষ্ট জেলাগুলিকে নির্দেশিকা পাঠিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব (Ariz Aftab)। মুর্শিদাবাদের দুই কেন্দ্রের ইভিএম (EVM) চূড়ান্ত পরীক্ষা আগেই করা রয়েছে। কারণ ওই দুই কেন্দ্রে ভোটের দিন কয়েক আগে প্রার্থীদের মৃত্যু হয়। ফলে আটকে যায় ভোট। নয়তো সমস্ত প্রস্তুতি করাই ছিল।

 

ভবানীপুর, খড়দহ, গোসাবা, শান্তিপুর, জঙ্গিপুর, সামশেরগঞ্জ এবং দিনহাটা কেন্দ্রে হবে উপনির্বাচন। জঙ্গিপুর ও সামশেরগঞ্জ ছাড়া বাকি বিধানসভা কেন্দ্রগুলোর ভোট যন্ত্রের প্রথম পরীক্ষার কাজ শুরু হল। চলবে ৬ আগস্ট পর্যন্ত। এই মুহূর্তে কমিশনের যা তৎপরতা, তাতে ৭ কেন্দ্রের উপনির্বাচনের ভোট প্রক্রিয়া চলতি মাসের শেষেই শুরু হতে পারে।

 

 

Related articles

দালাল স্ট্রিটে বড় ধাক্কা, ১৬০০ পয়েন্ট পড়ল শেয়ার সূচক!

ইসলামাবাদে আমেরিকা-ইরানের শান্তি বৈঠক (US Iran Peace Talk) ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হুঁশিয়ারি বড় প্রভাব...

IPL: চাপ বাড়ছে রাজস্থান দলের ম্যানেজারের, কড়া অবস্থান বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে রাজস্থান রয়্যালস(Rajasthan Royals)। সুখের সময়ে দলের অস্বস্তি বাড়ালেন...

রবীন্দ্রসঙ্গীতকে বলেছে ‘রবিশঙ্কর’! ফের বাঙালি অস্মিতা তুলে শাহকে নিশানা অভিষেকের

"যারা বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্য জানে না, তাঁরা বক্তব্য রাখছে। এক লাইন বাংলা পড়তে পারবে না। একটা শব্দ উচ্চারণ করতে...

গাড়ি ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি! শ্রমিক বিক্ষোভে অগ্নিগর্ভ নয়ডা

শ্রমিক বিক্ষোভে উত্তাল যোগীরাজ্য। লাঠিচার্জ পুলিশের, পাল্টা উর্দিধারীদের গাড়ি লক্ষ্য করে পাথরবৃষ্টি! সঠিক কর্ম পরিবেশ এবং বেতন বৃদ্ধির...