Monday, April 6, 2026

হার মেনেছেন বিজেপির গডফাদার: সাংসদদের সাসপেশনে মোদিকে তীব্র আক্রমণ অভিষেকের

Date:

Share post:

তৃণমূলের 6 সাংসদকে দিনের মতো সাসপেন্ড করে দেওয়ার প্রতিবাদে গর্জে উঠলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। নিজের টুইটার হ্যান্ডেল (Twitter Handel) নরেন্দ্র মোদিকে (Narendra Modi) তীব্র আক্রমণ করে অভিষেক লেখেন,

“আমাদের সাংসদদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অর্থই হল বিজেপির 56 ইঞ্চির গডফাদার হার মেনেছেন।
আপনারা আমাদের সাসপেন্ড করতে পারেন কিন্তু কণ্ঠরোধ করতে পারবেন না।
মানুষের স্বার্থে লড়াই জারি থাকবে। সত্যের জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব।”

এর সঙ্গে এদিন সাংসদদের সাসপেনশনের নোটিশটিও পোস্ট করেন অভিষেক। পেগাসাস-সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ-আন্দোলনের ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজেও লোকসভায় উপস্থিত থেকে সেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিন দলীয় সাংসদদের সাসপেনশন এর অত্যন্ত ক্ষুব্ধ অভিষেক। মোদি সরকারের বিরুদ্ধে টুইটে তাই নিজের ক্ষোভ উগরে দেন তিনি।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...