Friday, June 26, 2026

বাঙালি বেশে, বাংলায় শপথবাক্য পাঠ জহর সরকারের

Date:

Share post:

সাবেক বাঙালি বেশে, বাংলায় শপথ নিলেন জহর সরকার (Jawhar Sircar)। বুধবার, রাজ্যসভার (Rajyasabha) সাংসদ হিসাবে শপথ গ্রহণ করলেন প্রাক্তন এই আমলা। সাদা ধুতি পাঞ্জাবি পরে বাংলায় শপথ বাক্য পাঠ করেন প্রসার ভারতীর প্রাক্তন প্রধান। সোমবার, রাজ্যসভার সাংসদ মনোনীত হন তিনি। অন্য কোনও প্রার্থী মনোনয়ন দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে জহর। সোমবার জয়ের শংসাপত্র হাতে পেয়েই সন্ধেয় দিল্লি যান জহর। সেখানেই ঠিক হয়, বুধবার ধুতি-পাঞ্জাবি পরে শপথ নেবেন তিনি। সেই খবর প্রথম জানায়, ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’।

বিজেপি মনোনয়ন জমা না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার উপনির্বাচনে জয়ী হন তৃণমূল (TMC) প্রার্থী প্রাক্তন আইএএস (IAS) তথা প্রসার ভারতীর প্রাক্তন সিইও (CEO) জহর সরকার (Jahar Sarkar)।মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সঙ্গে জহর সরকারের ভাল সম্পর্ক দীর্ঘদিনের। আদ্যন্ত বাঙালি প্রাক্তন এই আমলার স্কুল জীবন কেটেছে সেন্ট জেভিয়ার্সে। প্রেসিডেন্সি থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক হন। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর। মাস্টার্স করেন সমাজবিদ্যাতেও। বিভিন্ন বিষয়ে ডিগ্রিও পান সাসেক্স ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে।

আরও পড়ুন:সিপিএম-আস্থাকারীরাই এখন মমতাপন্থী: কুণালের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর মন্তব্য অজয়ের

বিভিন্ন ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে মতানৈক্যের মধ্যেই মেয়াদ শেষের চার মাস আগে প্রসারভারতীর সিইওর পদে ইস্তফা দেন। আলাপন বন্দ্যোপাধ্যায়ের ইস্যুতে রাজ্যের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে তুলোধনা করেন জহর। তিনি জানান, ” এবার কেন্দ্রীয় সরকারের দোষ ত্রুটি তাদের সামনে দাঁড়িয়ে তুলে ধরার সুযোগ পেলাম”। সূত্রের খবর, মোদির সরকারের বিরুদ্ধে এই অধিবেশন থেকেই সুর চড়াতে পারেন জহর সরকার।

 

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...