Monday, April 6, 2026

দূরপাল্লার বাসে এবার বিমানের মতই কাগজ, জল, খাবার দেওয়া হবে

Date:

Share post:

ভ্রমণবিলাসী যাত্রীদের (tourist) জন্য সুখবর। দূরপাল্লার বাসযাত্রা এবার থেকে আরো আরামদায়ক হতে চলেছে। বসেই এবার মিলবে বিমানের মত একগুচ্ছ পরিষেবা। পাওয়া যাবে খাবার , জল এমনকী সংবাদপত্রও (snacks water and newspaper will be provided) । পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের (WBTC) পক্ষ থেকে এই বন্দোবস্ত করা হচ্ছে।

বৃহস্পতিবার থেকে পরীক্ষামূলকভাবে আপাতত একটি রুটে চালু হচ্ছে এই পরিষেবা । এসপ্ল্যানেড থেকে সিউড়ি ভায়া বোলপুর রুটের এসি বাসগুলোতে মিলবে এই পরিষেবা। পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের তরফে জানানো হয়েছে, আপাতত একটি রুটে চালু হলেও ভবিষ্যতে নিগম পরিচালিত সবকটি রুটে এই পরিষেবা পাবেন যাত্রীরা।

কী কী পরিষেবা থাকছে?

বাসেই থাকছে নিউজ পেপার কর্নার, ফুড কর্ণার। নিউজপেপার কনারে ইংরেজি, হিন্দি এবং বাংলা তিনটি ভাষার সংবাদপত্র পাওয়া যাবে। ফুড কর্নারে থাকবে স্ন্যাকস, বিস্কুট, কেক, জুস , জল, সফট ড্রিংকস ইত্যাদি। তবে খাবার বিনামূল্যে নয়, কিনতে হবে। সুবিধা হলো এর ফলে যাত্রীদের আর যেখানে সেখানে বাস থেকে নামতে হবে না। বাসে বসে খেতে খেতে সফর করতে পারবেন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...