Saturday, April 4, 2026

‘কেন্দ্র ভ্যাকসিন দিতে ব্যর্থ’, স্পষ্ট জানালেন নোবেলজয়ী

Date:

Share post:

কেন্দ্রের(Central) বৈমাতৃসুলভ আচরণের জন্য রাজ্যের টিকাকরণ যে বারবার ব্যাহত হয়েছে একথা একাধিকবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার মুখ্যমন্ত্রীর সুরেই সুর মেলালেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়(Abhijit Vinayak Banerjee)। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয় তিনি জানিয়ে দিলেন, “কেন্দ্রীয় সরকার পর্যাপ্ত ভ্যাকসিন দিতে ব্যর্থ। যার জেরে ব্যাহত হচ্ছে টিকাকরণ প্রক্রিয়া।”

এদিন সাংবাদিক বৈঠকে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেন, “করোনা মোকাবিলায় বাংলায় অনেক কিছু কাজ হয়েছে। উৎসবের মরসুমে গতবারে কড়া পদক্ষেপ নিয়েছিল রাজ্য।” পাশাপাশি তিনি জানান, করোনা পরিস্থিতি সামাল দিতে টিকাকরণ ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তবে পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের অভাবে তা বাধাপ্রাপ্ত হচ্ছে। কেন্দ্র ভ্যাকসিন দিতে ব্যর্থ। পাশাপাশি তিনি আরও জানান, অন্যান্য রাজ্যের তুলনায়ও বাংলায় ভ্যাকসিনের অপচয় অনেক কম। পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক উন্নতি প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে নোবেলজয়ী বলেন, “সারা দেশের অর্থনীতি সচল হলে তবেই তার প্রভাব বাংলায় পড়বে। বাংলার অনেকেই ভিন রাজ্যে কাজ করেন।” এছাড়াও দেশের অর্থনৈতিক বৃদ্ধি প্রসঙ্গে নোবেলজয়ী বলেন, অনেকেই অনেক কিছু বলছেন তবে আমার ধারণা আগামী বছর দেশের জিডিপি ৬ কিংবা ৭-এ গিয়ে ঠেকবে। করোনার আরও একটি ঢেউ এলে জিডিপি আরও নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। দেশের অর্থনৈতিক উন্নতি না হলে বাংলা একা কিছু করতে পারবে না বলেও জানিয়ে দেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে করোনা, অগাস্টের শুরুতেই দেশের দৈনিক সংক্রমণ ৪০ হাজারের উপরে

এদিকে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে আরও একবার রাজ্যে ভ্যাকসিনের ঘাটতির জন্য মোদি সরকারকে দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনের তুলনায় অনেক কম টিকা পেয়েছে রাজ্য। তিনি বলেন, জনসংখ্যার নিরিখে যদি দেখা যায় তাহলে গুজরাট, উত্তরপ্রদেশের মত রাজ্যগুলি অনেক বেশি টিকা পেয়েছে। বাংলা সে তুলনায় কম। প্রতিদিন ১১ লক্ষ ভ্যাকসিন দিতে পারে বাংলা। কেন্দ্র ভ্যাকসিন না পাঠালে, আমরা বাজার থেকে কিনতে পারছি না। আগে অনেক ভ্যাকসিন কেনা হয়েছিল, এখন তা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি, বঙ্গে টিকা নষ্ট হওয়ার ঘটনা যে অন্যান্য রাজ্যের তুলনায়ও অনেক কম সেটাও জানাতে ভোলেননি মুখ্যমন্ত্রী।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...