Saturday, April 11, 2026

মনপ্রীতদের শুভেচ্ছায় ক্রিকেট থেকে বলিউড, টুইট করে অভিনন্দন সচিন, শাহরুখদের

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে( Tokyo Olympics) হকিতে( hockey) ব্রোঞ্জ পদক জয় ভারতীয় পুরুষ হকি দলের( indian hockey team)। প্রায় ৪১ বছর পর অলিম্পিক্সে হকিতে পদক ভারতের। আর এরপরই অভিনন্দনের জোয়ারে ভেসে গেল গোটা দল। ভারতীয় হকি দলকে অভিনন্দন জানালেন ক্রিকেট দুনিয়া থেকে বলিউড। মনপ্রীতদের শুভেচ্ছা জানালেন সচিন থেকে শাহরুখ, অক্ষয় কুমার থেকে বীরেন্দ্র সেহবাগ।

এদিন ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর লেখেন,” সকলকে অনেক অভিনন্দন। অলিম্পিক্সে ভারতীয় দলকে ব্রোঞ্জ এনে দেওয়ার জন‍্য। শ্রীজেস অনবদ‍্য। একটা দারুণ জয়।”

বলিউড বাদশাহ শাহরুখ খান লেখেন,” দারুণ। অসাধারণ জয় ভারতের। অনেক অভিনন্দন।”

অভিনন্দন জানিয়েছেন বীরেন্দ্র সেহবাগও। তিনি লেখেন,” ‘চ‍্যাক দে ফ‍‍্যাটে’। দারুণ জয়। ম‍্যাজা অ‍্যা গ‍্যেয়া। ”

বলিউডের আরেক সুপারস্টার অক্ষয় কুমার লেখেন, ” ইতিহাস। অলিম্পিক্সে ভারতীয় দলের পারফরম্যান্স অনবদ্য। ৪১ বছর পর আবার।”

 

Related articles

কৃষি থেকে কর্মসংস্থান: রাজ্যে এসে মোদির মিথ্য়াচার, জবাব দিলেন মমতা

কৃষি থেকে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে গোটা দেশের মানুষের কাছে মুখোশ খুলে গিয়েছে কেন্দ্রে মোদি সরকারের। একদিকে দেশের কৃষকদের...

মমতার পাশে দাঁড়িয়ে মোদিকে চ্যালেঞ্জ কেজরিওয়ালের

বাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেস পাশে না থাকলেও অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal). অখিলেশ যাদব, তেজস্বী যাদব, ওমর আবদুল্লারা...

নিজের সম্প্রদায়ের সঙ্গেই গদ্দারি! হুমায়ুনকে হারানোর হুঙ্কার অভিষেকের

মুর্শিদাবাদে (Murshidabad) বিজেপি-কংগ্রেস ছাড়াও তৃণমূলের(Trinamool Congress) বিরোধী পক্ষ রয়েছে হুমায়ুন কবীরের(Humayun Kabir new political party) দল আমজনতা উন্নয়ন...

জনজোয়ারে ভেসে মেমারিতে রোড শো তৃণমূলের সেনাপতির

জনসভা-কর্মিসভা-রোড শো দলীয় কর্মীদের সমর্থনে উত্তর থেকে দক্ষিণ ঝোড়ো প্রচার চালাচ্ছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...