Saturday, June 20, 2026

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযান, নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার ৩৫ নাবালিকা

Date:

Share post:

রাজ্য শিশু ও মহিলা কমিশনের (State Child and Women Welfare Commission) কাছে গোপন সূত্রে খবর যায় যে আসানসোলের (Asansol) নিয়ামতপুরের নিষিদ্ধ পল্লীতে (Red Light Area) বেশকিছু নাবালিকা (Monor) রয়েছে। তাদের দিয়ে জোর দেহব্যবসা (Prostitution) করানো হচ্ছে। এরপর কমিশনের চেয়ারম্যান অন্যন্যা চক্রবর্তী চট্টোপাধ্যায়, পশ্চিম বর্ধমানের জেলা শাসক বিভু গোয়েল, পুলিশ কমিশনার অজয় ঠাকুর, মহকুমা শাসক অভিজ্ঞান পাঞ্জা-সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে বড়সড় অভিযান চালায়। তখনই হাতেনাতে নিষিদ্ধপল্লি থেকে ৪৭ জনকে উদ্ধার করা হয়। যার মধ্যে ৩৫ জন নাবালিকা। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। এই নাবালিকার অন্য রাজ্য থেকে এসেছে, তাদের বাড়ি কোথায়, কীভাবে তারা এখানে এলো? এই বিষয়গুলো নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কোন পাচার চক্র এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।
জানা গিয়েছে, ওই নিষিদ্ধ পল্লি থেকে উদ্ধার হওয়া নাবালিকাকে আপাতত চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাস্টডিতে দিয়ে দেওয়া হবে। এরপর তাঁদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির হোমে রাখার বন্দোবস্ত করা হবে।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...