Saturday, April 4, 2026

শুক্রবার রাজ্য জয়েন্টের ফলপ্রকাশ, কীভাবে দেখবেন ফলাফল?

Date:

Share post:

পরীক্ষার ঠিক ২০ দিনের মাথায় আগামীকাল অর্থাৎ শুক্রবার প্রকাশিত হচ্ছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের(WBJEE) ফল। শুক্রবার বেলা সাড়ে তিনটের পর থেকে ওয়েবসাইটে (Websites) দেখা যাবে ফলাফল। www.wbjeeb.nic.in ও www.wbjeeb.in ওয়েবসাইটে ফল দেখতে পারবেন পরীক্ষার্থীরা।

করোনা পরিস্থিতিতে জুলাইয়ের ১৭ তারিখ নেওয়া হয় এবছরের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। এবছরের মোট পরীক্ষার্থী ছিল ৯২ হাজার ৬৯৫ জন। করোনার দ্বিতীয় ঢেউয়ের পর প্রথম পরীক্ষাকেন্দ্রে বসে খাতায় কলমে পরীক্ষা দেন পড়ুয়ারা। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এবার বাড়ানো হয়েছিল পরীক্ষাকেন্দ্রের সংখ্যাও। কলকাতা-সহ রাজ্যের ২৭৪টি কেন্দ্রে এবার পরীক্ষাগ্রহণ করা হয়। সমস্ত কোভিড বিধি মেনেই পরীক্ষা নেওয়া হয়। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ যানবাহনের ব্যবস্থাও করা হয়।

আরও পড়ুন- বিরোধীরা দেশের বিপক্ষে কথা বলছেন: পেগাসাস ইস্যুতে অবশেষে মুখ খুললেন মোদি

 

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...