Monday, April 6, 2026

সিলিকন ভ্যালিতে তথ্য-প্রযুক্তিতে বিনিয়োগকারীদের চা-চক্রে আমন্ত্রণ পার্থর

Date:

Share post:

রাজ্যে তথ্য-প্রযুক্তির (IT) ক্ষেত্রে মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) ”স্বপ্নের প্রকল্প” নিউটাউনের সিলিকন ভ্যালি (Nwetown Silicone Vally)। আর সেই সিলিকন ভ্যালির আইটি ইন্ডাস্ট্রিতে ব্যাপক সাড়া পড়েছে। এই প্রকল্পে ইতিমধ্যেই প্রায় ৪০টি সংস্থাকে জমি দেওয়া হয়েছে। সরকারি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যে শিল্পের জন্য আরও জমির সন্ধান দিয়েছে নবান্ন (Nabanna)। সেই বিজ্ঞপ্তি দেখে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে আরও বেশ কয়েকটি সংস্থা। আর গোটা বিষয়টি নিয়ে আলোচনার জন্য আগামী ১১ অগাস্ট চা-চক্রে ১২০ টি সংস্থার কর্তাদের আমন্ত্রণ জানিয়েছেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

এ প্রসঙ্গে তিনি বলেন, সম্প্রতি রাজ্যের তরফে বিনিয়োগের জন্য যে আহ্বান জানানো হয়েছে, তাতে দুর্দান্ত সাড়া মিলেছে। সেটাকেই এগিয়ে নিয়ে যাওয়া হবে। সিলিকন ভ্যালিতে যারা জায়গা নিয়েছে “সরকার পাশে আছে”, এমনই বার্তা দেওয়া হবে। সমন্বয়ে দুর্বলতা থাকলে আলোচনার মাধ্যমে তা শক্ত করা হবে।

পার্থ চট্টোপাধ্যায় আরও বলেন, “পশ্চিমবঙ্গের শিল্প বিনিয়োগ আরও বাড়ানোর জন্য রাজ্য সরকার সমস্ত রকম প্রচেষ্টা করছে। তাতে কর্মসংস্থানও বাড়বে। ইতিমধ্যেই শিল্পে বিনিয়োগের জন্য অনেকেই আমাদের কাছে প্রস্তাব রেখেছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গেও সরাসরি কথা হয়েছে। আমাদের বিশ্বাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে এ রাজ্যে শিল্প আরও অনেক এগিয়ে যাবে।

আরও পড়ুন- সাতদিন ধরে ‘পশ্চিমবঙ্গ বাঁচাও’ কর্মসূচির ডাক বঙ্গ বিজেপির

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...