Monday, April 6, 2026

সম্পর্কের ইতি, এফসি বার্সেলোনা ছাড়লেন লিওনেল মেসি

Date:

Share post:

সম্পর্কের ইতি, এফসি বার্সেলোনা(fc Barcelona) ছাড়লেন লিওনেল মেসি( messi)। বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেওয়া হল বার্সেলোনার পক্ষ থেকে।

জল্পনার অবসান। বার্সেলোনা ছাড়লেন লিওনেল মেসি। দীর্ঘদিন ধরে যে জল্পনা চলছিল, তাতে শিলমোহর পড়েই গেল বৃহস্পতিবার। যার ফলে আগামী মরশুম থেকে বার্সার জার্সি গায়ে দেখা যাবে না এলএমটেনকে।

এদিন বার্সিলোনা নিজেদের টুইটারে লিখেছেন, “ক্লাবে আর থাকছেন না লিওনেল মেসি। বিবৃতির মাধ্যমে গোটা বিষয়টি জানানো হয়েছে। দুই পক্ষই রাজি থাকলেও লা-লিগার আর্থিক পরিকাঠামোগত নিয়মের কারণে চুক্তিবৃদ্ধি সম্ভব হচ্ছে না মেসির সঙ্গে।”

 

বার্সেলোনা থাকার বিষয়ে প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার সাথে অনেক দূরই এগিয়েছিল মেসির কথাবার্তা। অর্ধেক বেতনে পাঁচ বছরের চুক্তিতে সই করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন আর্জেন্তাইন সুপারস্টার। কিন্তু লা-লিগার আর্থিক নীতির কারণে মেসির বর্তমান বেতন প্রদান করতে পারবে না বার্সেলোনা কতৃপক্ষ। যার ফলে বার্সাকে বিদায় জানাতেই হচ্ছে মেসিকে।

আরও পড়ুন:বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই শেষ হল ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় দিনের ম‍্যাচ

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...