Wednesday, June 24, 2026

শ্রী সিমেন্ট এবং ইস্টবেঙ্গল ক্লাবের চুক্তিজট কাটাতে গঠন করা হল কোর কমিটি

Date:

Share post:

বিনিয়োগকারী সংস্থা শ্রী সিমেন্ট ( sree cement) এবং ইস্টবেঙ্গল ক্লাবের( eastbengal) চুক্তিজট কাটাতে গঠন করা হল কোর কমিটি (Core Committee) । ১১ জন প্রাক্তন ফুটবলারকে নিয়ে গঠন করা হয় এই কমিটি। কমিটি গঠন করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায়ের( chief minister mamata banerjee) সঙ্গে দেখা করার কথা জানালেন তারা।

বিনিয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তিজট কাটাতে শুক্রবার ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে বসল দু’দুটো বৈঠক। সেখানেই গঠন করা হয় কোর কমিটি। যেই কমিটিতে রয়েছেন ১১ প্রাক্তন ফুটবলার । এরা হলেন প্রশান্ত বন্দোপাধ‍্যায়, মনরঞ্জন ভট্টাচার্য্য, ভাস্কর গঙ্গোপাধ্যায়, বিকাশ পাজির মতন ফুটবলার। ঠিক করা ১১ জন প্রাক্তন ফুটবলারকে নিয়ে গঠন করা এই কোর কমিটি চুক্তিপত্র নিয়ে কথা বলবেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ‍্যায়ের  (Mamata Banerjee) সঙ্গে এবং লগ্নিকারী সংস্থার শ্রী সিমেন্টের সঙ্গেও।  শুক্রবার এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ক্লাবে বৈঠকে।

এদিকে ফের একবার ট্রান্সফার ব্যানের মুখে পড়ল ইস্টবেঙ্গল ক্লাব। ফুটবলারদের বেতন না মেটানোয় ফের একবার ট্রান্সফার ব‍্যানের মুখে পড়ল লাল-হলুদ শিবির। বেশ কিছুদিন আগেই ফেডারেশনের তরফে চিঠি এসে পৌঁছেছিল লাল-হলুদ ক্লাবে। জানানো হয়েছিল পিন্টু মাহাতো, রক্ষিত দাগার, আভাস থাপাদের প্রাপ্য পাওনা দ্রুত মিটিয়ে দিক ক্লাব। তবে নির্ধারিত সময়ের মধ্যেই ক্লাব সেই বেতন না মেটানোয়, ট্রান্সফার ব্যান করা হল ইস্টবেঙ্গল ক্লাবের।

আরও পড়ুন:ইংল‍্যান্ডের বিরুদ্ধে খেলতে নেমে রেকর্ড গড়লেন জাদেজা

 

Related articles

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...