Saturday, June 20, 2026

সংক্রমণ কিছুটা কমলেও দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৬১৭ জন

Date:

Share post:

সংক্রমণের হার কিছুটা কমেছে ঠিকই তবে ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে করোনার জেরে। শুক্রবার স্বাস্থ্যমন্ত্রকের(health ministry) বিবৃতিতে বলা হয়েছিল দেশে একদিন ৪৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। তবে গত ২৪ ঘন্টায় ১৩ শতাংশ কমেছে আক্রান্তের হার। তবে ২৪ ঘন্টায় এক ধাক্কায় অনেকটাই বেড়েছে মৃতের সংখ্যা।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৬২৮ জন করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ৯৫ হাজার ৩৮৫। পাশাপাশি শেষ ২৪ ঘন্টায় দেশের মৃত্যু হয়েছে ৬১৭ জনের। সব মিলিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ২৭ হাজার ৩৭১ জন। একইসঙ্গে শেষ ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪০,০১৭ জন। ফলে অ্যাক্টিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লক্ষ ১২ হাজার ১৫৩ জন। স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি অনুযায়ী শেষ ২৪ ঘন্টায় দেশে ভ্যাকসিন পেয়েছেন ৪৯ লক্ষ ৫৫ হাজার ১৩৮ জন। সব মিলিয়ে দেশে এখনো পর্যন্ত মোট ভ্যাকসিন প্রাপ্তদের সংখ্যা ৫০,১০,০৯,৬০৯জন। এদিকে চলতি মাসেই দেশে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মারণ ভাইরাস থেকে তাই শিশুদের সুরক্ষিত রাখতে সেপ্টেম্বর থেকেই ভ্যাকসিন দেওয়া হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

 

Related articles

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...