Sunday, March 15, 2026

‘ত্রিপুরার মানচিত্র থেকে BJP-কে মুছে দেব’, TMC যুবনেতাদের উপর হামলায় টুইট সায়নীর

Date:

Share post:

ত্রিপুরায় আক্রান্ত তৃণমূলের ছাত্র-যুবরা। আক্রান্ত-রক্তাক্ত তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা এবং জয়া দত্ত। গাড়ি ভাঙচুরের পাশাপাশি বাঁশ, রড ইত্যাদি দিয়ে তাঁদের ওপর আক্রমণ করা হয় বলে অভিযোগ। কর্মীদের ওপর এই হামলার জন্য বিপ্লব দেবের সরকারকেই কাঠগড়ায় তুলেছে তৃণমূল। ত্রিপুরার এই হামলার ঘটনার নিন্দায় সরব হয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা। এবার তৃণমূল যুবনেতাদের উপর হামলার ঘটনায় এবার গর্জে উঠলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)।

শনিবার ত্রিপুরায় তৃণমূল যুবনেতাদের উপর হামলার ঘটনার প্রতিবাদে টুইট করে বিজেপিকে একহাত নিলেন সায়নী। বিপ্লব দেবকে টুইটারে মেনশন করে লিখেছেন, ”Go die! আপনার অর্ধেক বয়সের এই যুবনেতাদের উপর এভাবে হামলা করার জন্য নিজের উপর আপনার লজ্জা হওয়া উচিত। আর আমরা যখন কোনও কথা বলি, সে‌টা বিশ্বাস করুন। ত্রিপুরার মানচিত্র থেকে আপনাকে ও আপনার দলকে ধুয়ে মুছে সাফ করে দেব। আমরা প্রতিজ্ঞা করলাম।” হ্যাশ ট্যাগ সায়নী দিয়েছেন ‘ত্রিপুরাতে খেলা হবে’ #tripurateKhelaHobe। যুবনেতাদের উপরে হামলার বেশ কিছু ছবিও শেয়ার করেছেন তিনি।

প্রসঙ্গত, ত্রিপুরায় দলীয় কর্মসূচিতে যোগ দিতে শনিবার দুপুরে আমবাসা যাওয়ার পথে তৃণমূল যুবনেতাদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। তাঁদের গাড়ি লক্ষ্য করে মুড়ি-মুড়কির মতো ইট পাথরও ছোঁড়া হয়। গাড়ি ভাঙচুর চালানো হয়। আরও অভিযোগ, বাঁশ, রড দিয়ে তাঁদের আক্রমণ করা হয়। ঘটনায় গুরুতর জখম হন তৃণমূল নতুন প্রজন্মের নেতা, সুবক্তা, প্রতিবাদী সুদীপ রাহা। আক্রান্ত হন দেবাংশু ভট্টাচার্য ও জয়া দত্ত। এই ঘটনায় বিজেপিকেই দায়ী করছে তৃণমূল। যদিও যদিও তৃণমূলের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ত্রিপুরা বিজেপির (Tripura BJP)  সাধারণ সম্পাদক কিশোর বর্মন।

আরও পড়ুন- ত্রিপুরায় আক্রান্ত তৃণমূলের ছাত্র-যুবরা, প্রতিবাদে জলপাইগুড়িতে বিক্ষোভ তৃণমূলের

 

 

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...