Friday, June 26, 2026

সংক্রমণ ঠেকাতে এবার কেরল ও মহারাষ্ট্রের সীমান্তবর্তী জেলাগুলিতে কার্ফু জারি

Date:

Share post:

দেশে ফের বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। পাশাপাশি বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, দেশের দৈনিক সংক্রমণের অর্ধেকের বেশিই আক্রান্ত হচ্ছে কেরলে। তারপরই রয়েছে মহারাষ্ট্র। তাই এবার সংক্রমণ ঠেকাতে কেরল ও মহারাষ্ট্রের সীমান্তবর্তী আটটি জেলায় শনি ও রবিবার কার্ফু জারি করল কর্নাটক সরকার।

শুক্রবার শুধুমাত্র কর্নাটকেই সক্রিয় রোগীর সংখ্যা ছিল ২৪ হাজার ৪৩৯। এদিকে চোখ রাঙাচ্ছে তৃতীয় ঢেউ। তাই করোনার দাপট থেকে রাজ্যকে বাঁচাতে মহারাষ্ট্র ও কেরল সীমান্তবর্তী মোট আটটি জেলায় কার্ফু জারি করা হয়েছে। শুক্রবার কর্ণাটক সরকারের জানিয়েছে, রাত ন’টা থেকে সোমবার ভোর পাঁচটা পর্যন্ত কার্ফু জারি থাকবে। বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া কেউ কার্ফুর সময় বেরোনো যাবে না।

পাশাপাশি এদিন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই আট জেলা তো রয়িছে সেইসঙ্গে রাজ্যের সর্বত্র রাত ৯টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জার থাকবে নাইট কার্ফু। সেখানে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান এবং রেশন দোকান খোলা থাকবে ভোর পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত। রেস্তোরাঁগুলি ২৪ ঘণ্টাই হোম ডেলিভারি দিতে পারবে। পাব এবং বার খোলা যাবে না। কিন্তু মদের দোকান খোলা থাকবে ভোর পাঁচটা থেকে দুপুর দুটো পর্যন্ত। ট্রেন ও বিমান চালু থাকবে। চলবে বাসও। বিবাহ বা অনান্য পারিবারিক অনুষ্ঠানে সর্বোচ্চ ১০০ জন উপস্থিত হতে পারবেন।


Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...