Tuesday, June 23, 2026

মুখ্যসচিবকে চিঠি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই উঠল ট্যাঙ্কার ধর্মঘট

Date:

Share post:

অবশেষে অয়েল ট্যাঙ্কার মালিকদের ধর্মঘট উঠল শনিবার দুপুরে। বাতিল হলো বিতর্কের মূলে থাকা নয়া টেন্ডার। পরে আলোচনার ভিত্তিতে নতুন টেন্ডার পেশ করা হবে। ফলে শনিবার রাত থেকেই আইওসি পেট্রল পাম্পে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:উপত্যকায় পুলিশি এনকাউন্টার, নিহত ১ জঙ্গি

অয়েল লোডিং এলাকা থেকে ইন্ডিয়ান অয়েলর (আইওসি) পাম্পে তেল নিয়ে আসা নিয়ে ট্যাঙ্কারের নতুন দরপত্র চাওয়া হয়। সেখান থেকে গণ্ডগোলের সূত্রপাত। সেই দরপত্রে খরচার উপর রাশ টানা হয়। ট্যাঙ্কার মালিকরা পরিস্কার জানিয়ে দেন, এই দরপত্র তাঁরা মানছেন না। অনড় থাকে আইওসি কর্তৃপক্ষও। জেদাজেদিতে জটিলতা বাড়ে। ট্যাঙ্কার মালিকরা ধর্মঘটের ডাক দেন বৃহস্পতিবার রাত থেকে। পাম্পে তেলের ট্যাঙ্কার আসা বন্ধ হয়। আইওসির ২৪০টি আউটলেটে পেট্রল-ডিজেলের মজুত কমতে থাকে। অশনি সঙ্কেত দেখেন সকলেই। পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন পরিস্থিতি থেকে বের হতে শনিবার সকালেই মুখ্যসচিবকে চিঠি দেয়। রাজ্য সরকারকে চিঠি দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আইওসি নতুন টেন্ডার বাতিলের কথা জানায়। তার কিছুক্ষণ পরেই ট্যাঙ্কার মালিকরা ধর্মঘট তুলে নেন। আপ লোডিং এলাকায় প্রচুর ট্যাঙ্কার লাইনে দাঁড়িয়ে। ফলে স্বাভাবিক হতে সন্ধে গড়িয়ে যাবে। পরে ত্রিপাক্ষিক বৈঠকে নয়া দরপত্র নিয়ে আলোচনা হবে।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...