Saturday, June 20, 2026

‘ওঁর বাড়ির সামনে নোংরা জল ফেলে আসুন’,দলীয় কাউন্সিলরের বিরুদ্ধে বেফাঁস মন্তব্য দিলীপ ঘোষের ‌

Date:

Share post:

বন্যা পরিস্থিতির জন্য এতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দূষছিলেন। এবার রীতিমত মেজাজ হারিয়ে নিজের দলের কাউন্সিলরকেই ‘বেঁধে পেটানোর’ নিদান দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ফের দলের অন্দরের কোন্দল প্রকাশ্যে এনে রীতিমত অস্বস্তিতে বিজেপি নেতা ।

রবিবার খড়গপুরের ২ নম্বর ওয়ার্ডে এক বিজেপি কর্মীর বাড়ীতে যান দিলীপ ঘোষ। সেখান থেকে ফেরার পথে জলযন্ত্রণা নিয়ে তাঁকে ঘিরে ধরেন এলাকার বাসিন্দারা।তাঁদের সমস্যার কথা শুনে  বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘‌আমি কী করব? সাংসদ তহবিলের টাকা দিয়েছি। নালা তৈরি করেছি। সবই কি দিলীপ ঘোষ করে দেবে?’‌ তখন এক বাসিন্দা জানান, স্থানীয় বিজেপি কাউন্সিলর তো কোনও কাজই করছেন না। উত্তরে দিলীপ ঘোষ বলেন, ‘‌ওঁকে ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন। ওঁর বাড়ির সামনে নোংরা জল ফেলে আসুন।’‌ এমনকী কাউন্সিলরের বাড়ির সামনে মলত্যাগ করে আসার পরামর্শও দেন তিনি। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তাঁর বিস্ফোরক মন্তব্য।

প্রসঙ্গত, খড়গপুর ২ নং ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর শুকরাজ কৌর। পাঁচ বছর আগে তিনি নির্বাচিত হওয়ার পর থেকে আর এলাকায় তাঁকে দেখা যায়নি বলে অভিযোগ। নাগরিক পরিষেবা দেখভাল করে থাকেন তাঁর স্বামী।চলতি বছরে একটানা বৃষ্টিতে জায়গায় জায়গায় জল জমেছে।  আর তার ফলে এলাকার জলনিকাশী কাজ যে বিন্দুমাত্র হয়নি তা প্রকাশ্যে এসে পড়েছে।


Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...