Sunday, June 21, 2026

যোশীমঠে পাহাড়ের ঢালে আচমকা ভেঙে পড়ল হোটেল 

Date:

Share post:

উত্তরাখণ্ডের যোশীমঠ (uttarakhand, joshimath) এলাকায় পাহাড়ের ঢালে থাকা একটি হোটেল আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। যদিও সে সময় ওই হোটেলটিতে (hotel) বেশি লোকজন ছিলেন না আর ভেঙেপড়া অংশটিতে কেউই ছিলেন না। হোটেল কর্তৃপক্ষ সূত্রে এমনটাই জানানো হয়েছে। জানা গিয়েছে, সপ্তাহ দুয়েক আগে প্রবল বৃষ্টির জেরে ওই অঞ্চলে বিস্তীর্ণ এলাকা জুড়ে ব্যাপক ধস নেমেছিল। সম্ভবত তার জেরে পাহাড়ের মাটি আলগা হয়ে থাকতে পারে। আর সেই কারণেই হোটেলের ভিত আলগা হয়ে গিয়ে থাকতে পারে। তার জেরেই আচমকা এ ভাবে ভেঙে পড়েছে এই নির্মাণ।

তবে যেহেতু সে সময় হোটেলে কেউ ছিল না, তাই এই ঘটনায় কেউ আহত হননি। ধস নামার পরই হোটেল খালি করে দেওয়ার ব্যবস্থা করেছিল স্থানীয় পুলিশ ও এসডিআরএফ। হোটেল ভেঙে পড়ার আশঙ্কা করা হয়েছিল বলেই আগে থেকে খালি করে দেওয়া হয়। স্থানীয় সূত্রে

জানা গিয়েছে, ধস নামার পর ক্রমশ হোটেলের ভিত আলগা হতে শুরু করে। দিনকয়েক আগে হোটেলে চিড় ধরতে দেখা যায়। তারপরই ভেঙে পড়ল এই অংশ।বদ্রীনাথ হাইওয়ের ধারেই ছিল এই হোটেলে।

 

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...