Sunday, June 21, 2026

সোনার পদক প্রয়াত মিলখা সিংকে উৎসর্গ করলেন নীরজ চোপড়া

Date:

Share post:

টোকিও অলিম্পিক্সে ( Tokyo Olympics) নিজের সোনার পদক প্রয়াত মিলখা সিংকে( milkha singh) উৎসর্গ করলেন নীরজ চোপড়া( neeraj chopra)। শনিবার টোকিও অলিম্পিক্সে  ইতিহাস সৃষ্টি করেন নীরজ। টোকিওর ন্যাশনাল স্টেডিয়ামে জ্যাভলিন থ্রোতে সোনা পদক জিতেছেন তিনি। সেই পদকই প্রয়াত মিলখা সিংকে উৎসর্গ করলেন নীরজ।

এদিন তিনি বলেন,” আমি যখন পর্তুগালে ছিলাম, তখন মিলখা সিং মারা গেলেন। আমার অলিম্পিক্সের পদক নিয়ে তার সাথে দেখা করার ইচ্ছা ছিল। আমি দুঃখিত তিনি আর আমাদের মাঝে নেই। কিন্তু আমি নিশ্চিত যে সে যেখানেই থাকুন আমাকে দেশের জন্য এই পদক জিততে দেখে উনি খুব খুশি হবেন। অ্যাথলেটিক্সে পদক পাওয়া তাঁর স্বপ্ন ছিল।”

অলিম্পিক্সে শনিবার ইতিহাস তৈরি করেছেন নীরজ। নিজের পারফরম্যান্স নিয়ে হরিয়ানার ছেলে বলেন,” আমি অনুভব করেছি এটি আমার ব্যক্তিগত সেরা হবে।  কিন্তু আমি জানি না কি ঘটেছে, হতে পারে নিক্ষেপটা একটু বেশি ছিল। গুরুত্বপূর্ণ ছিল অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হওয়া, যা আমি এখন। ”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...