Sunday, June 21, 2026

রবিবার সকাল থেকেই মহানগরজুড়ে বৃষ্টি, তবে বেলায় রোদ উঠতে পারে

Date:

Share post:

রবিবার সকাল থেকেই ফের বৃষ্টি (rainy day) শুরু কলকাতা (kolkata) এবং শহরতলিতে। যদিও শনিবার রাত থেকেই বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর (alipore weather ofc) সূত্রে জানা গিয়েছে সকালের দিকে বেশ কয়েক ঘন্টা টানা বৃষ্টি হতে পারে। তারপরে আবার রোদ উঠতে পারে। যদিও সব জায়গায় এমনটা ঘটবে তা নয়। ব্যতিক্রম হতে পারে জানা গিয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। কী কারনে এই বৃষ্টি ? হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপরে রয়েছে ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে, মৌসুমী অক্ষরেখা বাঁকুড়া থেকে দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দু’য়ের প্রভাবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গে (North Bengal) আজ বাড়বে বৃষ্টির পরিমাণ। কাল থেকে ভারী বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে। যদিও বুধবার থেকে দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। রবিবার সকাল থেকেই কলকাতায় (Kolkata) শুরু হয়েছে বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টি।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...