Saturday, June 20, 2026

ডেল্টা ও ডেল্টা প্লাস প্রজাতিকে রুখতে কি টিকা আদৌ কার্যকর? উত্তর দিল ICMR

Date:

Share post:

করোনা সংক্রমণ বৃদ্ধির পেছনে রয়েছে করোনার ডেল্টা ও ডেল্টা প্লাস প্রজাতি। করোনার এই দুই প্রজাতির বিরুদ্ধে ভ্যাকসিন কতটা কার্যকর, তা নিয়ে মানুষের মনে প্রশ্ন রয়েছে। এই বিষয়ে গবেষণা চালিয়েছিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)। সম্প্রতি তার ফলাফল সম্পর্কে তারা জানিয়েছে, কোভিশিল্ড ও কোভ্যাকসিন দুটি টিকাওই ডেল্টা প্রতিহত করতে সক্ষম।

ফাইজার, মর্ডানা, স্পুটনিক ভি, অ্যাস্ট্রাজেনেকার মতো টিকা প্রস্তুতকারক সংস্থাগুলি আগেই দাবি করেছিল তাদের টিকা ডেল্টা ও ডেল্টা প্লাস প্রজাতিকে প্রতিহত করতে সক্ষম। তবে কোভিশিল্ড ও কোভ্যাকসিন নিয়ে উদ্বেগে ছিল দেশবাসী। ICMR তাদের গবেষণায় তুলে ধরেছে ডেল্টা ও ডেল্টা প্লাস প্রজাতির বিরুদ্ধে আলাদা আলাদা ভাবে কার্যকর। ডেল্টা  প্রজাতির বিরুদ্ধে বেশি কার্যকর সিরাম ইনস্টিটিউটেউটের কোভিশিল্ড। গবেষণার দেখা গেছে, কোনও ব্যক্তি একাধিক বার করোনা আক্রান্ত হওয়ার পরে সুস্থ হয়ে ওঠার পর কোভিশিল্ডের দুটি টিকা দেওয়া হয়ে থাকে তবে তা ডেল্টা প্রজাতিকে রুখতে আরও বেশি কার্যকর। অন্যদিকে কোভ্যাকসিন ডেল্টা প্লাস প্রজাতি রুখতে অনেক বেশি কার্যকর।


Related articles

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...