Friday, April 3, 2026

সোমবার রাতেই রাজধানীতে অভিষেক, মঙ্গলবার থেকে অধিবেশনে

Date:

Share post:

রবিবার গভীর রাতে ত্রিপুরা (Tripura) থেকে ফিরেই সোমবার বিকেলেই দিল্লি (Delhi) রওনা দিলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। মঙ্গলবার, সংসদের অধিবেশনে যোগ দেবেন তিনি। একই সঙ্গে কেন্দ্রের বিরোধী নেতাদের সঙ্গে বিভিন্ন বৈঠকের তৃণমূল সাংসদ অংশগ্রহণ করতে পারেন বলে সূত্রের খবর।

২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি (Bjp) বিরোধী শক্তিগুলিকে এক জোট করার কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে প্রথম রাজধানী সফরেই সেই সলতে পাকানোর কাজটা করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। সেই পথ ধরে দলের দায়িত্ব কাঁধে নিয়ে এগিয়ে চলেছেন অভিষেক।

আরও পড়ুন- সংবর্ধিত হয়ে আপ্লুত নীরজ বললেন, আমার নয় এই সোনা গোটা দেশের

ত্রিপুরায় তৃণমূলের যুব নেতৃত্বের উপর আক্রমণের পর নিজে গিয়ে তাঁদের পাশে দাঁড়িয়েছেন তিনি। গ্রেফতার হওয়া নেতা-নেত্রীদের জামিন করিয়ে নিয়ে এসেছেন। এরপরেই তিনি ফের রাজধানীর পথে। আগেই তৃণমূল সাংসদদের বাদল অধিবেশনে উত্তাপ ছড়ানোর পরামর্শ দিয়েছিলেন অভিষেক। পেগাসাস (Pegasus) থেকে শুরু করে কৃষি আইন, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্য বৃদ্ধি-সহ বিভিন্ন ইস্যুতে মোদি সরকারের উপর চাপ সৃষ্টি করার রণকৌশল সাজিয়ে দিয়েছিলেন তিনি। নিজেও সংসদে প্রতিবাদে নেতৃত্ব দিয়েছেন। এছাড়াও প্রায় প্রতিদিনই বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের সামনে লিখিত প্রশ্ন তুলে ধরছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে সংসদে এবং সংসদের বাইরে তার কী কর্মসূচি থাকে সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

 

 

 

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...