Friday, June 26, 2026

২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে ক্রিকেটের অন্তর্ভুক্তির সম্ভাবনা, উদ্যোগী বিসিসিআই

Date:

Share post:

গোটা বিশ্বেই ক্রিকেটের জনপ্রিয়তা ও উন্মাদনা আরও বাড়াতে অলিম্পিক্সকেই পাখির চোখ করতে চলেছে ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। ২০২২-এর কমনওয়েলথ গেমসেও মহিলা ক্রিকেট দল পাঠাচ্ছে ভারতসহ বেশ কিছু দেশ। গত বছর ডিসেম্বরে অলিম্পিক্সে অংশগ্রহণের বিষয়ে দেখাশোনা করতে একটি কমিটিও গঠা করা হয়েছে। সব ঠিকঠাক থাকলে সম্ভবত ২০২৮ সালেই মেগা টুর্নামেন্টে দেখা মিলবে ব্যাট বলের দ্বৈরথের।
ইতিমধ্যেই আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির (আইওসি) কাছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আবেদন জানিয়েছে। বিষয়টি নিয়ে যথেষ্ট আশাবাদী বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- ত্রিপুরায় অভিষেকের প্রাণ সংশয়, বিমানে গুন্ডা তুলে দেয় বিজেপি: বিস্ফোরক অভিযোগ মমতার
এর আগে অলিম্পিক্সে ক্রিকেটে অন্তর্ভুক্তি নিয়ে খুব একটা ইচ্ছুক ছিল না বিসিসিআই। মূলত তাদের অনিচ্ছার কারণেই এগোতে পারেনি আইসিসি। সেক্ষেত্রে অলিম্পিক্সে খেলতে পারবে ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দল। অলিম্পিক্সে ক্রিকেট এলে ভারতের পদক পাওয়ার সম্ভাবনা অনেকটাই জোরদার, এ ব্যাপারে সায় দিয়েছেন প্রায় সমস্ত বোর্ডকর্তাই।
আইওসি-ও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে আগ্রহী। টিভি স্বত্ত্বাধিকার এবং আরও প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় খুঁটিয়ে দেখছে তারা। ক্রিকেটে ভারতের বাজার ধরতে আগ্রহী আইওসি-ও। প্রাথমিকভাবে ঠিক হয়েছে, টি২০ ফরম্যাটে খেলা হবে। তবে অনেক দেশ টি১০-এর পক্ষে ভোট দিয়েছেন। এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

 

 

Related articles

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...

সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীতে ‘বন্দেমাতরম মিউজিয়াম’ তৈরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

'বন্দেমাতরম' স্রষ্টার ১৮৯-তম জন্মজয়ন্তীতে সাহিত্য সম্রাটের কলেজ স্ট্রিটের বাসভবন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে (Bankim Chandra Chattopadhyay)...

ফের সোনার দামে স্বস্তি! কত কমল সোনার দাম

সপ্তাহের শুরুতে মধ্যবিত্তের কপালে ভাঁজ পড়লেও ফের কমছে হলুদ ধাতুর দাম। যাতে মিলছে স্বস্তির নিঃশ্বাস। আপনি যদি এই...

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...