Sunday, June 28, 2026

আদিবাসী দিবসের অনুষ্ঠানে আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আজ ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর এই তাঁর প্রথম ঝাড়গ্রামে (Jhargram) সফর। ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।
রবিবার, প্রস্তুতি খতিয়ে দেখেন প্রাক্তন সাংসদ উমা সোরেন (Uma Soren) ও বিধায়ক খগেন্দ্রনাথ মাহাত (Khagendra Mahato)। সন্ধেয় বাড়িতে প্রদীপ জ্বালিয়ে এবং শঙ্খধ্বনি দিয়ে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর অনুরোধ জানিয়েছেন প্রাক্তন সাংসদ।
একুশের বিধানসভা ভোটে তাঁকে উজাড় করে সমর্থন জানিয়েছে জঙ্গলমহল। প্রশাসন সূত্রে খবর, কলকাতা থেকে হেলিকপ্টারে ঝাড়গ্রামে পৌঁছবেন মমতা। ঘোড়াধরা স্টেডিয়ামে উদ্বোধন করবেন বিশ্ব আদিবাসী দিবস উদযাপন অনুষ্ঠানের। কোভিড বিধি মেনে সীমিত সংখ্যক অতিথি নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানে আদিবাসীদের সম্প্রদায়ের কৃতী মানুষের সংবর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। এরপর ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন বলে নবান্ন সূত্রে খবর।
সোমবার রাতে মুখ্যমন্ত্রী থাকবেন পর্যটন উন্নয়ন নিগমের রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সের ‘সুবর্ণরেখা’য়। মঙ্গলবার সকালে ঝাড়গ্রামে থেকে ঘাটালে (Ghatal) বন্যাকবলিত এলাকা পরিদর্শন করতে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।


Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...