Monday, March 16, 2026

বাংলার প্রতি টিকা বঞ্চনার মাঝেই মোদির “ফ্রি” ভ্যাকসিন বিজ্ঞাপনে খরচ ২১০ কোটি!

Date:

Share post:

”দাওয়াই ভি কড়াই ভি’’, ‘’সব কো ভ্যাকসিন, মুফত ভ্যাকসিন’’, ‘’ওয়ার্ল্ড’স লার্জেস্ট ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেন’’…, ইত্যাদি ইত্যাদি ক্যাপশন দিয়ে দেশজুড়ে বিজ্ঞাপনের সম্ভার। অথচ দেশজুড়ে ভ্যাকসিনের (Vaccine) জোগান পর্যাপ্ত নয়। আর বাংলাকে সরবরাহের ক্ষেত্রে তো আরও উদাসীনতা। বঞ্চনা। এবার যে তথ্য সামনে এসেছে, তা রীতিমতো চমকে দেবে দেশবাসীকে। দেশজুড়ে ‘‘ফ্রি ভ্যাকসিন’’ (Free Vaccine) নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) প্রচারে সরকারি কোষাগার থেকে যে বিপুল পরিমাণ অর্থ খরচ হয়েছে, তার অঙ্ক আপনার চোখ কপালে তুলে দেওয়ার জন্য যথেষ্ট। প্রধানমন্ত্রীর (Prime Minister) ছবি দিয়ে এহেন সরকারি বিজ্ঞাপনী (Advertisement) প্রচারে এখনও পর্যন্ত কেন্দ্রের খরচ হয়েছে প্রায় ২১০ কোটি টাকা।
২০২১ সালে টিকাকরণ শুরু করার পর থেকে জুন মাস পর্যন্ত মোদির ছবি লাগিয়ে প্রচারে এই খরচ হয়েছে। সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ডাঃ ভারতী প্রবীণ পাওয়ার জানিয়েছেন, খবরের কাগজ, বৈদ্যুতিন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, টিভি, রেডিওর মাধ্যমে প্রচারে এ পর্যন্ত ২০৯ কোটি ৩ লক্ষ টাকা খরচ হয়েছে।
গত ২১ জুন থেকে করোনা টিকাকরণের ‘সম্পূর্ণ দায়িত্ব’ মোদি সরকার কাঁধে তুলে নিয়েছে। ঘোষণার সময় রাজ্য সরকারগুলিকে কটাক্ষ করতে ছাড়েননি মোদি! অর্থাৎ, কেন্দ্র বা প্রধানমন্ত্রীর কথা মতো ওই দিনের পর কোথাও করোনা ভ্যাকসিনের ঘাটতি থাকবে না। অথচ, এখনও পশ্চিমবঙ্গের মতো অ-বিজেপি রাজ্যে কখনও কখনও ভ্যাকসিনের পর্যাপ্ত সরবরাহ নেই বলে বিজ্ঞপ্তি জারি করতে হয়। পশ্চিমবঙ্গে ১০ কোটিরও বেশি মানুষের বাস। অথচ গত ২ আগস্ট পর্যন্ত এখানে মাত্র ৩ কোটি ৬৫ হাজার ৮৪৫ জনের টিকাকরণ হয়েছে। ফলে জনসংখ্যার প্রায় ৭০% এখনও টিকা থেকে বঞ্চিত। অথচ সবাইকে দ্রুত টিকা দেওয়ার অঙ্গীকার নিয়ে কোটি কোটি টাকার প্রচার চালিয়ে যাচ্ছে মোদি সরকার। যার সঙ্গে বাস্তবের কোনও মিল নেই।


spot_img

Related articles

দিলীপকে খড়্গপুর ফিরিয়ে প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, নন্দীগ্রামে ভরসা না রেখে ভবানীপুরেও লড়বেন শুভেন্দু

পায়ের তলায় মাটি নেই বুঝতে পেরে ফের আদিতে ফিরছে বিজেপি (BJP)। প্রথমে রাজ্য সভাপতি আদি বিজেপি শমীক ভট্টাচার্য,...

মধ্যরাতে গুপ্ত তাণ্ডব! রাতারাতি মুখ্যসচিব বদলে ‘মহিলাবিদ্বেষী’ বিজেপি-কমিশনকে নিশানা মমতার

“মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ত তাণ্ডব করছে“- সোমবার মহামিছিলের শেষে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এর মঞ্চ...

নির্বাচন সংক্রান্ত আরও আটটি ‘আদর্শ নির্বাচনী আচরণবিধি’ জারি কমিশনের

রাজ্যে (West Bengal Election) দোরগোড়ায় নির্বাচন। ইতিমধ্যেই নির্বাচন কমিশন (Election Commission) ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রশাসনিক থেকে...

নাম নেই শতরূপের, কেন্দ্র বদল মীনাক্ষি-দীপ্সিতাদের: তমান্নার মাকে প্রার্থী করে সেন্টিমেন্টাল তাস বামেদের!

ISF ও CPIML-liberation -এর সঙ্গে জোট করে বিধানসভা ভোটে লড়বে বামফ্রন্ট। সোমবার, সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করলেন বামফ্রন্ট...